
সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন) আসনে জয়ী হয়েছেন স্বতস্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জাহিদ আহমেদ টুলু।
তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এই আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন।
তাঁর এই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতাজ বেগমের কান্নার একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এতে দাবি করা হয়, নির্বাচনে হেরে এবার প্রকাশ্যে কাঁদলেন মমতাজ। ভিডিওতে মমতাজকে মাইক্রোফোন হাতে কাঁদতে দেখা যায়। কিন্তু আসলেই কি নির্বাচনে হারার পর ক্যামেরার সামনে কেঁদেছিলেন মমতাজ। বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে কণ্ঠশিল্পী মমতাজের ফেসবুক পেজে গত ৪ জানুয়ারি প্রকাশিত প্রায় ২৬ মিনিটের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে দৃশ্যমান মমতাজ বেগমের পোশাক ও পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

পরে গত ৬ জানুয়ারি মমতাজ বেগমের কান্নার ভিডিওয়ের অংশটি খুঁজে পাওয়া যায়। ভাইরাল নিউজ বিডি নামের একটি ফেসবুকে প্রচারিত কান্নার ভিডিওটি মমতাজ নিজেই তাঁর পেজে শেয়ার করেন। এই পেজে ভিডিওটি গত ৫ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল।

ভিডিওতে মমতাজ বেগম তাঁর নিজের এলাকায় নির্বাচনী প্রচারণার শেষদিনে প্রয়াত আত্মীয়-স্বজনের কথা স্মরণ করে কান্না করেন। অপরদিকে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। অর্থাৎ নির্বাচনের আগেই নির্বাচনী প্রচারণায় গিয়ে মমতাজ বেগমের কান্নার ভিডিওটিকেই নির্বাচনে হেরে মমতাজ বেগম কান্না করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে।

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে