
মৃত্যুর পরও মানুষের নখ ও চুল বাড়তে থাকে— এমন কথা লোকমুখে প্রচলিত আছে। সত্যিই কি তাই? এই দাবির সত্যতা কতটুকু? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ পাওয়া যায়। তা থেকে জানা যায়, এটি ভুল ধারণা। তবে এর পেছনে কিছুটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। মানুষের মৃত্যুর পর মৃতদেহ পানিশূন্যতার কারণে শুকিয়ে যেতে শুরু করে এবং এর কারণে ত্বক সংকুচিত হতে পারে। যার কারণে মৃত ব্যক্তির চুল ও নখের আশেপাশের চামড়া সরে গিয়ে সেগুলো লম্বা বা বেশি বড় দেখাতে পারে। তবে এটি মূলত দৃষ্টিভ্রম। প্রকৃতপক্ষে, চুল ও নখ বৃদ্ধির জন্য জটিল হরমোনীয় প্রক্রিয়া প্রয়োজন। মানুষের মৃত্যুর পর এই প্রক্রিয়া আর কাজ করে না।
একই বিষয়ে বিবিসিতে ২০১৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নখের বৃদ্ধির জন্য নতুন কোষ তৈরির প্রয়োজন। আর এই কাজ করে গ্লুকোজ। গ্লুকোজ ছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয়। নখের গোড়ার নিচে থাকা জার্মিনাল ম্যাট্রিক্স নামক টিস্যুর একটি স্তর বেশিরভাগ কোষ তৈরির করে থাকে। এটি নখের বর্ধনশীল অংশ গঠন করে। নতুন কোষগুলোপুরাতন কোষগুলো সামনের ঠেলে দেয়, আর এভাবে নখের বৃদ্ধি ঘটে।
চুলের বৃদ্ধিও একই প্রক্রিয়াতে সম্পন্ন হয়। প্রতিটি চুল একটি ফলিকলের মধ্যে থাকে। ফলিকল চুলের বৃদ্ধির জন্য দায়ী। ফলিকলের গোড়ায় হেয়ার ম্যাট্রিক্স নামে কোষগুলোর একটি দল থাকে। এটি বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে এবং চুলের দৈর্ঘ্য বাড়ায়। এর এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে শরীরে থাকা গ্লুকোজ ও অক্সিজেন।
মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যুর পরপরই মস্তিষ্কে অক্সিজেন ও গ্লুকোজের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ফলস্বরূপ নখের বৃদ্ধিও বন্ধ হয়।
ইউনিভার্সিটি অব আরকানসাস মেডিকেল সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির ডার্মাটোলজি ক্লিনিকের মতে, একজন মৃতব্যক্তির ক্ষেত্রে চারপাশের ত্বক সরে যাওয়ার কারণে নখ এবং চুল লম্বা দেখাতে পারে।
কারণ, মৃত্যুর পর পানিশূন্যতার কারণে ত্বক এবং অন্যান্য নরম টিস্যু সংকুচিত হয়। ত্বক এবং টিস্যু সংকুচিত হলে চুল এবং নখের দৃশ্যমান দৈর্ঘ্য বেশি হয়। বিষয়টি পানিতে অর্ধেক ডুবে থাকা ধান গাছের মতো। পানি কমে গেলে ধান গাছের দৃশ্যমান অংশের দৈর্ঘ্য বাড়ে— বিষয়টি এমন।
একই বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্টে ২০২৪ সালের ৩১ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মৃত্যুর পরেও মানুষের চুল এবং নখের বৃদ্ধি পাওয়ার ধারণাটি আসলে মিথ। মৃত্যুর পর মানুষের চুল এবং নখ বাড়তে পারে না।
প্রকৃতপক্ষে, মানুষের মৃত্যুর পর মৃতদেহে পানিশূন্যতার কারণে শুকিয়ে সংকুচিত হওয়া ত্বক চুল ও নখের গোড়া থেকে কিছুটা সরে যায়। ফলে চুল ও নখ বেশি লম্বা দেখায়।

‘গণভোটে “না” দেওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী’—এমন দাবিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো সম্বলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে। আরটিভির ফটোকার্ড নকল করে প্রচারিত ওই ফটোকার্ডে দাবি করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া...
৫ ঘণ্টা আগে
‘দিন কায়েমের শপথ নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’ শীর্ষক একটি মিউজিক ভিডিওতে শাকিব খানের উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। ‘জামাতের ভাইরাল গানে শাকিব খান’ এমন শিরোনামে ইউটিউবে ভিডিওটি ছড়ানো হয়েছে।
১ দিন আগে
‘ব্রেকিং: বিএনপি নির্বাচন বর্জন করেছে। এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা নেই। শুভবুদ্ধির উদয় হোক। ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করুন।’ (বানান ও ভাষা অপরিবর্তিত) এমন শিরোনামের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
ভোটের দিন ইন্টারনেট বন্ধ থাকবে— এমন দাবি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া প্রচারিত ভিডিওতে আরও দাবি করা হচ্ছে, নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে ভোট চুরির মাধ্যমে জেতানোর জন্য ভোটের দিন ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে।
৭ দিন আগে