
‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দাবিতে এমন ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর আদলে তৈরি করা একটি ফটোকার্ড গতকাল ১০ আগস্ট ২২ জুলাই ‘Shahin Pramanik’ নামের পেজ থেকে ‘Sajeeb Wazed Joy’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। আজ ১১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ওই পোস্টটিতে ১ হাজার ২০০ রিয়েকশন, ৭৬ কমেন্ট ও ২০০ শেয়ার রয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবির পাশাপাশি কার্ডের নিচে ডানপাশে Gemini-এর লোগো দেখা যায়। এ ছাড়া কার্ডটির ওপর ‘shahin’ নামের লেখাও পাওযা যায়।
এই সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠ-এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মেও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে গত ২২ জুন কালের কণ্ঠ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক ফটোকার্ডটির ব্যাকগ্রাউন্ড, ডিজাইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যবহৃত ছবির সঙ্গে প্রচারিত ফটোকার্ডটির ডিজাইনে মিল থাকলেও শিরোনাম ও ফন্টের পার্থক্য স্পষ্ট।

এ ছাড়া কালের কণ্ঠের মূল ফটোকার্ডে জুড়ে দেওয়া ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) উপলক্ষে কিছু বলবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন’ উল্লেখ করে কথা বলেন। তবে তাঁর ওই বক্তব্যে আলোচিত দাবিতে প্রচারিত উদ্ধৃতির কোনো উল্লেখ বা মন্তব্য পাওয়া যায়নি।
অন্যান্য মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন ( ১, ২, ৩ ) থেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর একই বক্তব্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়।
‘আওয়ামী লীগ আজ গণমানুষের দল’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত উক্তিটি বানোয়াট। মূলত ‘কালের কণ্ঠ’-এর একটি ফটোকার্ড সম্পাদনা করে এভাবে ছড়ানো হচ্ছে।

‘কুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগ নেতাকে হত্যা করে ৯টি পলিথিনের প্যাকেটে ভরে রাখে বিএনপির সন্ত্রাসীরা’—এমন চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
একজন বাঙালি নারী তাঁর পিঠে একজন ইউরোপীয় শ্বেতাঙ্গ পুরুষকে বহন করছেন—এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ৮ আগস্ট ‘Hypocrite বাঙালি বাবু’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত দাবিতে একটি ভিডিও পোস্ট করা হয়।
১ দিন আগে
‘নেপালি মুসলিম নিধনে নেমেছে হিন্দুত্ববাদীরা’—এমন একটি চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে (১, ২ ) পড়েছে।
২ দিন আগে
মাদারীপুরে মন্দিরে হামলা চালিয়ে শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধা-কৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে—এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ( ১, ২ ) পড়েছে।
২ দিন আগে