
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ভিডিও পোস্ট করছেন। দাবি করা হচ্ছে, ১৯৯৯ সালে ইউক্রেন সেনারা একজন মুসলিমকে তাঁর স্ত্রীর সামনে গুলি করে হত্যা করেছিল। এটি সেই ঘটনার ভিডিও।
১ মিনিট ৫৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, কিছু সেনাসদস্য রাইফেল হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে একে অপরের সঙ্গে কথা বলছেন। এ সময় তিন ব্যক্তি একজন আরেকজনকে ঘিরে দাঁড়িয়ে আছেন এবং আহাজারি করছেন।
ভিডিওর ১ মিনিট ১৮ সেকেন্ডের সময় একজন সেনাসদস্য পুরুষ ব্যক্তিকে গুলি করেন। নারীটি সে সময় চিৎকার করতে থাকেন। ভিডিওটিতে ওই নারীর মাথায় হিজাব ও পুরুষের মাথায় টুপি দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেকের নির্ভরযোগ্য সফটওয়্যার ইনভিডের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তির সহায়তায় ভিডিওটির মূল ভার্সন খুঁজে পাওয়া যায় ইউটিউবে।
২০২১ সালের ২৯ মার্চ আপলোড করা ইউটিউবের ওই ভিডিওর ক্যাপশনটি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করে জানা যায় এটি ১৯৯৯ সালের যুদ্ধবিধ্বস্ত চেচনিয়ার প্রেক্ষাপটে নির্মিত একটি ফরাসি চলচ্চিত্রের অংশ। ইউটিউবের ক্যাপশনটি রুশ ভাষায় লেখা হয়েছে।
অস্কার জয়ী ফরাসি পরিচালক মাইকেল হ্যাজানাভিকাস (Michel Hazanavicius) ২০১৪ সালে দ্য সার্চ নামের এই চলচ্চিত্র নির্মাণ করেন। ইউটিউবে প্রকাশিত ২ ঘণ্টা ১৪ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রের শুরুর দিকেই (৩ মিনিট ৫০ সেকেন্ড) সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি খুঁজে পাওয়া যায়। চলচ্চিত্রের এই অংশ সত্য ঘটনা অবলম্বনে ফুটেজ আকারে যুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ইসলামিক ইন্টারন্যশনাল পিস কিপিং ব্রিগেড (IIPB) দাগেস্তান দখলে নেওয়ার চেষ্টা করলে রাশিয়ান ফেডারেশন ১৯৯৯ সালের ২৬ আগস্ট দ্বিতীয় চেচেন যুদ্ধ শুরু করে। ২০০০ সালের মে মাসে চেচনিয়ায় প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করে রাশিয়া। কিন্তু ককেশাস অঞ্চলজুড়ে চেচেন মুজাহিদদের তীব্র প্রতিরোধ সংগ্রামের কারণে রাশিয়ার ক্ষয়ক্ষতি দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে, যার ফলশ্রুতিতে ১৬ এপ্রিল ২০০৯ সালে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তথাকথিত ‘সন্ত্রাসবাদ নির্মূল অভিযান’ শেষ করে।
সিদ্ধান্ত
সম্প্রতি ফেসবুকে ১৯৯৯ সালে ইউক্রেন সেনাদের দ্বারা একজন ব্যক্তিকে হত্যা করার দৃশ্য বলে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি মূলত একটি চলচ্চিত্র থেকে নেওয়া। চলচ্চিত্রটি ১৯৯৯ সালের যুদ্ধবিধ্বস্ত চেচনিয়ার প্রেক্ষাপটে নির্মিত।

১৭ মে দিবাগত রাত ৩টা ২১ মিনিটে শেয়ার করা ওই ভিডিওটি আজ (১৯ মে) সকাল ১০টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ১ লাখ ৫৮ হাজার ৮০০ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১৯ হাজার রিয়েকশন, ৩১২ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ বার রিপোস্ট করা হয়েছে।
৭ ঘণ্টা আগেসাবেক তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
আওয়ামী লীগ নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ঢল নেমেছে— দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
লালমনিরহাট সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বাংলাদেশের মুসলিমরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে