Ajker Patrika

ফ্যাক্টচেক /যুদ্ধের আশঙ্কায় সৌদিদের খাদ্য মজুতের হিড়িক দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৭: ৪২
যুদ্ধের আশঙ্কায় সৌদিদের খাদ্য মজুতের হিড়িক দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
সৌদি আরবে যুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুতের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। জানা যায় , ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারি বাহিনীকে সমর্থন দেওয়ার কারণেই সৌদি আরবে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা।

এরই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, যুদ্ধের আশঙ্কায় সৌদি আরবের নাগরিকেরা খাদ্যদ্রব্য মজুত করতে সুপারমার্কেটে ভিড় জমাচ্ছে। এই ঘটনা সম্ভাব্য সংকটের ইঙ্গিত দিচ্ছে।

আলোচিত দাবিতে ‘ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেইজ’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওটি ২ লাখ বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৪ হাজার ২০০ রিয়েকশন, ৬০৭ কমেন্ট ও ৪২১ শেয়ার রয়েছে।

ভিডিওটি শেয়ার করে ‘Bangla Sanglap, UK’ নামের একটি পেজেও দাবি করা হয়, সৌদি আরবের সুপারমার্কেটগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ২৫ সেকেন্ডের ভিডিওতে একটি বড় সুপারমার্কেট বা শপিং সেন্টারের ভেতরের দৃশ্য দেখা যায়। সেখানে অনেক মানুষকে জড়ো হয়ে কেনাকাটার ট্রলি নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। ভিডিওর বাঁ পাশে সবুজ রঙের প্লাস্টিকের ঝুড়ির স্তূপ রয়েছে। এ ছাড়া ভিডিওর দেয়ালে আরবি অক্ষরে সাইনবোর্ড থাকলেও এটি কবে বা কোন ঘটনার দৃশ্য, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।

আলোচিত দাবির বিষয়ে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ও হতাহতের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া গেলেও যুদ্ধের আশঙ্কায় সৌদি আরবের সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধান করলে ‘Mario Nawfal’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টেভিডিওটি পাওয়া যায়। সেখানে দাবি করা হয়, ভিডিওটি অতি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ২০২৬ সালের জানুয়ারি থেকেই ইন্টারনেটে রয়েছে। ওই পোস্টে আরও বলা হয়, ভিডিওটির সঙ্গে কোনো যুদ্ধ বা রাজনৈতিক সংকটের সম্পর্ক নেই। মূলত, সৌদি আরবের একটি শপিং মলে বিশেষ মূল্যছাড়কে কেন্দ্র করে ক্রেতাদের ভিড় জমে। প্রায় একই তথ্য সংবলিত ভিডিও পাওয়া যায়, ‘khaleej24’ নামের ইউটিউব চ্যানেল ও’riyadhconnect.sa’ নামের এক্স অ্যাকাউন্টেও।

এক্স অ্যাকাউন্টের পোস্ট। ছবি: স্ক্রিনশট
এক্স অ্যাকাউন্টের পোস্ট। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে টিকটকে ‘আল বদর মক্কা’ নামের একটি অ্যাকাউন্টে একই ভিডিও পাওয়া যায়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে আরবি ভাষায় লেখা, ‘এক্সপ্লোর, শারায়া ইকোনমিক হলের উদ্বোধন’। এ ছাড়া পোস্টটিতে আরবিতে হ্যাশট্যাগ হিসেবে ‘মক্কা’ ও ‘সৌদি আরব’ উল্লেখ রয়েছে।

টিকটক ভিডিও। ছবি: স্ক্রিনশট
টিকটক ভিডিও। ছবি: স্ক্রিনশট

পরবর্তীতে গুগল ম্যাপে অনুসন্ধান করে জানা যায়, প্রতিষ্ঠানটি সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। গত বছরের ৩০ আগস্ট টিকটকে এই সুপারমার্কেট উদ্বোধনের আরেকটি ভিডিও পাওয়া যায়, যেখানে উদ্বোধনের সময় বাইরে অপেক্ষারত অনেক মানুষকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ওই ভিডিওতে থাকা সুপারমার্কেটের বাইরের দৃশ্যের সঙ্গে গুগল ম্যাপে থাকা ছবির সাদৃশ্য রয়েছে।

টিকটক ভিডিও ও গুগল ম্যাপে থাকা ছবি। ছবি: স্ক্রিনশট
টিকটক ভিডিও ও গুগল ম্যাপে থাকা ছবি। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া অনুসন্ধানে জর্জিয়াভিত্তিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘মিথ ডিটেক্টর’ -একটি প্রতিবেদনও পাওয়া যায়। গত বছরের ৩০ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি সৌদি আরবের মক্কা শহরের শারায়া আল-মুজাহিদিন এলাকায় একটি নতুন সুপারমার্কেট উদ্বোধনের সময়ে ধারণ করা হয়।

উল্লেখ্য, ‘ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেইজ’ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে এর আগেও ভুয়া দাবিতে পোস্ট শেয়ার করার নজির পাওয়া গেছে।

সিদ্ধান্ত

যুদ্ধের আশঙ্কায় সৌদি আরবের সুপারমার্কেটে সাধারণ মানুষের খাদ্যদ্রব্য মজুত করার দাবিটি ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত