ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে চালানো বিমান হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান ‘ট্রু প্রমিজ’ নামে ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে।
‘ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলা করেছে’— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি আকাশচুম্বী ভবনের প্রায় সম্পূর্ণ অংশে আগুনে পুড়ে যাচ্ছে। ভবন থেকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। আশপাশে আরও কয়েকটি আকাশচুম্বী ভবন দেখা যাচ্ছে। তবে সেগুলো অক্ষত।
‘NN TV বাংলা’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল রাত ৯টা ৪ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টের অফিস কক্ষ টার্গেট করে মি’সা’ই’ল হা’ম’লা করে ইরান।’ (বানান অপরিবর্তিত)
আজ রোববার (১৫ জুন) বেলা আড়াইটা পর্যন্ত ভিডিওটি ১ লাখ বার দেখা হয়েছে এবং ২ হাজার ৪০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৯০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৬০৬ হাজার বার।
আরাবী আরাবী ও Mujahidul Islam নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং DAILY TIMES 24 Dhakaনামে পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ১৪ জুনে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর আকাশচুম্বী ভবন, এতে আগুন ও ধোঁয়ার দৃশ্য এবং আশপাশের আকাশচুম্বী ভবনের মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় ‘মারিনা পিনাকল’ নামের ৬৭তলা একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (১৪ জুন) ভোরে দুবাই সিভিল ডিফেন্সের দল ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুবাই মিডিয়া অফিসের (ডিএমও) বরাতে গণমাধ্যমটি জানায়, ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি।
আজকের পত্রিকা, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের যুক্তরাষ্ট্রের সংস্করণের একটি প্রতিবেদনেও একই তথ্যে দৃশ্যটি পাওয়া যায়।

সুতরাং, ইরান কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পার্লামেন্টের অফিসে মিসাইল হামলার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ১৩ জুন রাতে দুবাইয়ের মারিনা এলাকায় ৬৭তলা একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনারই দৃশ্য এটি।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১ দিন আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে