
সম্প্রতি স্টেডিয়ামে বসে কিছু শিশুর কোরআন তেলাওয়াত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের দৃশ্য।
এই দাবিতে ফেসবুকে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে এখানে, এখানে এবং এখানে।
এ ছাড়া এক্সে এবং টিকটকে একই দাবিতে ভিডিওটি পাওয়া যায়।
‘Md Sahriar Rokib’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১১ জুন রাত ১১টা ২ মিনিটে ভিডিওটি শেয়ার করা হয়। ‘2022 FIFA World Cup opening ceremony in Qatar was one of the best ever’ ক্যাপশনে শেয়ার করা ভিডিওটি আজ ১৬ জুন বেলা ১২টা পর্যন্ত প্রায় ২ লাখ ২৩ হাজার বারের বেশি দেখা হয়েছে। পোস্টটিতে ৪ হাজার ৫০০ রিয়্যাকশন, ৭৪ কমেন্ট ও ২ হাজার ৪০০ শেয়ার রয়েছে।
শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, নেটিজেনরা দাবিটিকে সত্য মনে করে কাতার বিশ্বকাপের এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটিতে একটি স্টেডিয়ামের মাঠের ভেতর সাদা জুব্বা পরিহিত কিছু শিশুকে দুটি সারিতে বসে থাকতে দেখা যায় এবং সারির সামনে একজন বয়স্ক লোকের সঙ্গে বসা একজন কোরআন তেলাওয়াত শুরু করলে, বাকিরাও তাঁর সঙ্গে তেলাওয়াত শুরু করে।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে, ২০২২ সালের ২০ নভেম্বরে ফেসবুকে শেয়ার করা একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।
পোস্টের ক্যাপশনে ইংরেজি ভাষায় দাবি করা হয়, ফিফার ইতিহাসে প্রথমবারের মতো, কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ শুরুর লক্ষ্যে নবনির্মিত ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য হাফেজ শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান করে ‘ইয়াল্লাকোরা’ নামের একটি স্পোর্টস ভিত্তিক এক্স অ্যাকাউন্টে আলোচিত ভিডিওটির একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ২৩ অক্টোবর শেয়ার করা ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি কাতারের আল-থুমামা বিশ্বকাপ স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানের দৃশ্য। পোস্টে আরও উল্লেখ করা হয়, স্থানীয় শিশুদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হয়।

এই সূত্র ধরে অনুসন্ধানে ‘LAND and TRACK’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘আল-থুমামা স্টেডিয়ামের উদ্বোধন’ শিরোনামে ২০২১ সালের ২৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির ১ মিনিট ৮ সেকেন্ড থেকে ১ মিনিট ৫১ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে সম্প্রতি ছড়ানো ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।
এ ছাড়া ২০২১ সালের ২৪ অক্টোবর প্রকাশিত ‘দোহা নিউজ’-এর এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট থেকেও জানা যায়, এভাবেই কাতার ‘আল-থুমামা বিশ্বকাপ স্টেডিয়াম’ আল-থুমামা বিশ্বকাপ স্টেডিয়াম উদ্বোধনের সময় কাতার ঠিক এভাবেই তাদের ইসলামি সংস্কৃতিকে তুলে ধরে। সেখানে শিশুদের পবিত্র কোরআন থেকে সুরা ‘রহমান’-এর অংশ বিশেষ তেলাওয়াত করতে দেখা যায়। আলজেরিয়ার সংবাদমাধ্যম ‘Sabq Press’-এও একই তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানে জানা যায়, ২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর ওই বছরের ‘আল বাইত’ স্টেডিয়ামে, আল-থুমামা স্টেডিয়ামে নয়। অনুষ্ঠানে বিশ্বকাপের শুভেচ্ছাদূত ঘানিম আল-মুফতাহ হলিউডের অস্কারজয়ী অভিনেতা মরগান ফ্রিম্যানের উপস্থিতিতে কোরআনের আয়াত তেলাওয়াত করেন এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড BTS-এর সদস্য জাং কুকও উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করে। তবে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের কোনো সাদৃশ্য পাওয়া যায়নি।
পাশাপাশি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার (১, ২ ) করা ২০২২ সালের উদ্বোধন অনুষ্ঠানের ছবি, ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর কোনো মিল নেই।

স্টেডিয়ামে বসে শিশুদের কোরআন তেলাওয়াতের ভিডিওটি ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের নয়। এটি মূলত ২০২১ সালের অক্টোবর মাসে বিশ্বকাপ উপলক্ষে কাতারের নবনির্মিত ‘আল-থুমামা স্টেডিয়াম’ উদ্বোধনের দৃশ্য।

বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে জোর করে ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১৫ ঘণ্টা আগে
দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১৯ ঘণ্টা আগে
চলন্ত ট্রেনে বিএনপির নেতা-কর্মীরা চাঁদাবাজি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতাহাতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে গত ২৯ সেপ্টেম্বর ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওটি শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ১ লাখ ৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।
২ দিন আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রাষ্ট্রপতির চেয়ারে’ বসেছিলেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে