
‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচার করব’—প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টে দাবি করা হচ্ছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এই মন্তব্য করেছেন।
‘ভয়েস বাংলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৬ মার্চ দিবাগত রাত ২টার দিকে আলোচিত দাবিতে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটিতে আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫৪ হাজার রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ৭ হাজার ৪০০টি কমেন্ট রয়েছে এবং এটি প্রায় ১ হাজার ১০০ বার শেয়ার করা হয়েছে। শেয়ার করা পোস্টের কমেন্টগুলো যাচাই করে দেখা যায়, অধিংকাংশ ব্যবহারকারী ফটোকার্ডটি সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আজকের পত্রিকার অনুসন্ধান
আলোচিত ফটোকার্ডটিতে ইশরাক হোসেনের নাম ও ছবি ব্যবহার করে বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে ফটোকার্ডটিতে কোনো সংবাদমাধ্যম বা অফিশিয়াল তথ্যসূত্রের উল্লেখ নেই।
আলোচিত দাবিতে কোনো গণমাধ্যমে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ফটোকার্ডে সূত্র হিসেবে ফেসবুক পোস্টের কথা বলা হলেও ইশরাক হোসেনের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘গুজব ভিশন’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের একটি পোস্ট গতকাল বেলা ২টা ৩১ মিনিটে শেয়ার করা হয়েছিল। পরে অনেকেই এটিকে সত্য মনে করে বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন। মূলত এখান থেকেই আলোচিত দাবিতে ফটোকার্ডটি ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা যায়।
যাচাইয়ে দেখা যায়, ‘গুজব ভিশন’ নামের পেজটি মূলত স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে থাকে।
সিদ্ধান্ত
গণভোট নিয়ে ইশরাক হোসেনের নামে প্রচারিত বক্তব্যটি তাঁর নয়। এটি একটি স্যাটায়ার পেজ থেকে তৈরি ভুয়া ফটোকার্ড অনেকেই শেয়ার করছেন।

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টে বলা হচ্ছে, ইসরায়েলের ডেপুটি প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিনকে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
একদিকে হাদির হত্যার বিচার চেয়ে মাঠ গরম রাখে, আরেকদিকে ‘হাদিকে চুতিয়া’ বলে মজা করে। এরাই হাদির হত্যাকারী। হাদির কালচারাল সেন্টার দখল করে, হাদির মৃত্যুকে নিয়ে নারকীয় উল্লাস করছে হাদির সাথীরা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
একজন ১৪ বছর বয়সী কিশোর দুই কিশোরী মেয়েকে গর্ভবতী করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ফেসবুক, ইউটিউব, টিকটকসহ ছড়িয়ে পড়েছে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় সব প্লাটফর্মে। ব্যবহারকারীরা ভিডিওটি সত্য তবে বিভিন্ন দেশের ঘটনা বলে দাবি করছেন—
১ দিন আগে
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়েছে। ইরানের গণমাধ্যমে নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন দাবিতে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। ৯ মার্চ ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ দাবি করে।
২ দিন আগে