ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে এই মাসের শুরুতেই পতন ঘটেছে টানা তিন মেয়াদের বেশি ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের। ঠিক একই সময়ে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ করেছে। বাংলাদেশের অভ্যুত্থান থেকে দেশটির ক্ষমতাসীনেরা শিক্ষা নেবে কিনা এমন প্রশ্নও তুলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত ৭ আগস্ট দলটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) থেকে টুইটটি করা হয়।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ব্যবহার করে দেশীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি, কালবেলা, একাত্তর টিভি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানি তরুণেরা দেশটির পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সাজ্জাদ রিভিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ২০২২ সালের ২ জানুয়ারি চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানে বাংলাদেশি ও পাকিস্তানি পতাকা উত্তোলন করে মানুষ আল্লাহু আকবর স্লোগান দেয়।’
গুগল ম্যাপ থেকে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছে পাকিস্তানের লাহোরে অবস্থিত আর্ট গ্যালারি ও থিয়েটার হল আলহামরা আর্টস কাউন্সিলের অ্যাডমিন ব্লক থেকে। সেখানে উপস্থিত অর্ধ শতাধিক মানুষ বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।
যদিও এই সমাবেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে, এ ভিডিওর সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে জামায়াতের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
২ দিন আগে
বেদে সম্প্রদায়ের দুই নারীর চুল কেটে দেওয়ার মাধ্যমে শারীরিক নির্যাতন করেছেন জামায়াত নেতা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
ভারতে মুসলমানদের কবর ভেঙে ফেলা হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা এসব পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘ভারতে মুসলিমদের মসজিদ ভাঙার পর, এবার ভেঙে ফেলা হচ্ছে কবরস্থান। মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!’
৩ দিন আগে
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোয় দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের এই নেতার জানাজা ঠেকাতে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করছে।
৪ দিন আগে