সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ২৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে আসিফ মাহমুদের ডান চোখের নিচ থেকে রক্ত ঝড়তে দেখা যাচ্ছে এবং তাঁকে ঘিরে রেখে কিছু তরুণ স্লোগান দিচ্ছেন। ভিডিওটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন পোস্ট করে লেখেন, ‘ছেলেটা কে? ভালো করে দেখেন, চিনে যাবেন। ২০১৯ সালে আজকের দিনে মানে ১৯ সেপ্টেম্বর ঢাবিতে তানজিন আসিমা নামের একটি মেয়েকে উত্ত্যক্ত করবার জন্য ক্যাম্পাসে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের হাতে গণপিটুনি খায় সে। আজ সেই গণপিটুনির ৫ বছর পূর্ণ হলো। এই ছেলেকে চিনেন আপনারা।’
পলেনের পোস্টটি আজ শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত ৬৬ হাজার বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে হাজারের বেশি।
আসিফ মাহমুদের নামে প্রচারিত ঘটনাটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে নিউজ পোর্টাল বার্তা ২৪–র ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ওই দিন দুর্নীতি ও ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ ঘেরাওকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় এক ছাত্রীসহ দুই আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। ভিডিওটির ১ মিনিট ৩২ সেকেন্ড সময়কালে আসিফ মাহমুদের সাম্প্রতিক ভাইরাল ফুটেজটি রয়েছে।
বাংলা দৈনিক প্রথম আলোর ইংরেজি সংস্করণে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আসিফ মাহমুদের একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও ছাত্রলীগের নেতাদের বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে অবৈধভাবে ভর্তি করানোর প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাবির ব্যবসা অনুষদের ডিনের অফিস ঘেরাও করলে হামলার শিকার হন। এই হামলায় আহত দুই শিক্ষার্থীর একজন হলেন আসিফ মাহমুদ। হামলার শিকার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সান্ধ্যকালীন কোর্সে ৩৪ জন ছাত্রলীগ নেতাকর্মীকে অবৈধভাবে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ করছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ মার্চ ২৮ বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ও ব্যবসা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে অবৈধভাবে ছাত্রলীগের নেতাদের ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে।

‘ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর উপর হামলা’ ক্যাপশনে Nizam Uddin নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে ৬ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে একটি পোস্ট করা হয়।
১ ঘণ্টা আগে
অবশেষে একটা সুখবর পেলো আওয়ামী লীগ, ৬০ দিনের মধ্যে ফিরতে চলেছে আওয়ামী লীগ, ভারত ছেড়ে লন্ডন সফরে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
নরসিংদীর মাদরাসাতুল আবরার আল আরাবিয়া মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে মারধর করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একই পেজ থেকে আলাদা আলাদা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে