ইলেকট্রিক ড্যান্স মিউজিক (ইডিএম) এখন বিশ্বজুড়ে সমাদৃত। এই ধারার বাংলা গান তৈরি করে দুই সহোদর বেশ সুনাম কুড়াচ্ছেন। অ্যাপিরাস জুটি নামে খ্যাত এই দুই ভাই শেখ সামি মাহমুদ ও শেখ শফি মাহমুদ এবার উপহার দিলেন নতুন গান ‘যাইয়ো না’। সামি ও শফির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয়। গানের কথা লিখেছেন সামি। ভিডিও বানিয়েছেন আবদুল্লাহ হৃদয়। ভিডিওতে কণ্ঠশিল্পী নিলয়ের সঙ্গে মডেল হয়েছেন সামি ও শফি।
সামি মাহমুদ বলেন, ‘২০২৩ সালের শেষের দিকে যাইয়ো না গানটি লেখা শুরু করি। প্রথমে সুর করি, পরে মিউজিক প্রোডাকশন শুরু করি। গানটি তৈরির পর খুঁজছিলাম ভিন্ন ধাঁচের একজন কণ্ঠশিল্পী, যাঁর কণ্ঠ গানটিতে ভিন্নতার ছোঁয়া দেবে। অনেক ভেবেচিন্তে আমরা নিলয় ভাইকে প্রস্তাব দিই। তাঁর দুর্দান্ত কণ্ঠ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা এই গানটির জন্য বেশ আশাবাদী।’
গানটি গেয়ে নিলয়ও বেশ খুশি। তিনি বলেন, ‘আমার এ পর্যন্ত গাওয়া অন্যতম একটি গান হতে যাচ্ছে এটি। গানটি ভীষণ সুন্দর সুর করেছে সামি ও শফি। অনেক দিন পর নিজের গাওয়া কোনো গানের মিউজিক ভিডিওতে সরাসরি অংশগ্রহণ করেও ভালো লাগছে। এই গান এবং ভিডিও সমসাময়িক বাংলা সংগীতে ভিন্নতা এনে দেবে বলে আমি মনে করি।’
শফি মাহমুদ বলেন, ‘গানটি দিয়ে আমাদের নতুন একটি সিরিজের সূচনা হতে যাচ্ছে। যখন গানটি শুনবেন, আপনি লক্ষ করবেন, মোলায়েম পপ সুরের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের এক অপূর্ব মিশ্রণ। আমরা বিশেষ করে গানের ড্রপ-এ যে ধরনের সাউন্ড ব্যবহার করেছি, তা আপনাকে অন্য একটি অনুভূতি দেবে। এখন আমাদের অপেক্ষা দর্শকের প্রতিক্রিয়া জানার। তাঁদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সফল হবে।’
১২ সেপ্টেম্বর অ্যাপিরাস ভেভো, ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিডাল ও আমাজন মিউজিকে প্রকাশিত হয়েছে যাইয়ো না গানটির অডিও এবং ভিডিও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫