
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে আজ শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। উইলোমুর পার্কে যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে পূর্ণ পয়েন্ট পেতে চায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছেন তাঁরা।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানোর পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। কোচ দিপু রায় চৌধুরী বলেছেন, ‘অপরাজিত থাকাই আমাদের লক্ষ্য। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমরা গ্রুপের সব ম্যাচেই জিততে চাই। মেয়েরাও আত্মবিশ্বাসী।’
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারান তাঁরা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।
তবে চিন্তার কারণও রয়েছে দলে। অলরাউন্ডার স্বর্ণা আক্তারের চোট রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পান তিনি। দক্ষিণ আফ্রিকার ভিন্ন আবহওয়ায় গিয়ে জ্বরও হয়েছে কয়েকজন ক্রিকেটারের। গত ম্যাচেও কয়েকজন খেলোয়াড় ফিট ছিলেন না বলে জানিয়েছিলেন কোচ দিপু রায়। তবে এই ম্যাচে সবাইকে ভালোভাবে পাওয়ার আশা তাঁর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫