
সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পাবনার আটঘরিয়া পৌর শহরকে। আটঘরিয়া থানা ও পৌর কর্তৃপক্ষ এ সিসি ক্যামেরা স্থাপন করেছে। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষটি পৌর মেয়র ও আটঘরিয়া থানার ওসির কার্যালয়ে স্থাপন করা হয়েছে।
জানা গেছে, আটঘরিয়া পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহরবাসীর জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী যৌথভাবে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে পৌরসভা ও থানা-পুলিশ। শহরের প্রবেশমুখে, মূল সড়ক, আটঘরিয়া ও দেবোত্তর হাট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যে ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই উদ্যোগ অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন পৌর শহরবাসী।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিমুল ইসলাম খান বিপিএম স্যারের সার্বিক নির্দেশনায় ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতনের আর্থিক ও সার্বিক সহযোগিতায় আটঘরিয়া পৌর সদর এলাকায় এ পর্যন্ত ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।’
আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন বলেন, পৌর শহরের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১০টি বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এতে করে চুরিসহ নানা অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫