কাঁচাবাজারে গিয়ে সবজির দাম শুনলে ক্রেতাদের চোখেমুখে পানি ছিটানোর প্রয়োজন হয়। প্রতিটি সবজির দাম কেবল বাড়ছে আর বাড়ছে। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া আর কোনো সবজির কেজি ১০০ টাকার নিচে নেই।
শনিবার আজকের পত্রিকায় ‘নিম্নমধ্যবিত্তদের সংসার আর চলছে না ভাই’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে: রাজধানীর রামপুরা এলাকার মেরাদিয়া বাজারে সকাল সকাল কাঁচাবাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মো. আজিজুর রহমান। বাজার করতে এসে গলদঘর্ম অবস্থা। বললেন, ‘বাজার করতে এসে শুধু পেঁপে কিনেছি। পেঁপে ছাড়া সব তরকারির দাম ১০০ টাকার ওপরে। আমাদের নিম্নমধ্যবিত্তদের সংসার আর চলছে না ভাই। খুব কষ্ট করে চলতে হচ্ছে।’
কেন কাঁচাবাজার এত ঊর্ধ্বমুখী? খুচরা বিক্রেতা মো. সজিব মিয়া বলেছেন, ‘বাজার তো বাড়তি। আমগোই বেশি দামে কারওয়ান বাজারতোন আনতে অয়। ওরা বলে, মাল আহে না, পইচ্যা গেছে। ১০০ টাকায় কিন্যা ১২০ টাকায় বেচি। হের মইদ্যে আবার ক্যারিং খরচ আছে।’
বাজারে আসা পোশাকশ্রমিক মরিয়ম খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘শাকপাতা কিনি। যা বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। প্রতি মাসে ধারদেনা হয়। বাজারে এখন কেনার মতো কোনো তরকারি আর নাই। কয়দিন পর না খাইয়া থাকতে অইব।’
শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর মানুষ আশাবাদী হয়েছিল এই ভেবে যে, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ায় অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে এবং বাজারের আগুনও নিভবে। কিন্তু হায়, অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়!
কোনো কোনো বাজারে এখন গোটা ইলিশের পরিবর্তে মাছের পিস করে বিক্রি শুরু করেছেন দোকানিরা। আর দাম শুনলে মাথায় হাত পড়ছে ক্রেতাদের। দেখা গেছে ১০০ গ্রাম ওজনের এক টুকরা ইলিশের দাম পড়ছে ২০০ টাকা। অর্থাৎ ২ হাজার টাকা কেজি!
শুধু কি মাছ? চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। দেশের উৎপাদনপর্যায়ে কৃষকেরা তেমন দাম না পেলেও ভোক্তাপর্যায়ে দাম দিতে হচ্ছে চড়া। কৃষকপর্যায় থেকে ভোক্তাপর্যায়ে সবজির দামের পার্থক্য কেজিতে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। মুনাফা ও পরিবহন খরচ বাদ দিলে ভোক্তাদের গড়ে প্রায় ৪০ শতাংশ বেশি দামে সবজি কিনতে হচ্ছে।
কিছুই কি করার নেই? কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন মনে করেন, ‘কৃষিপণ্যের ক্ষেত্রে কৃষক যেমন ন্যায্য দাম পান না, তেমনি ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। মাত্রাতিরিক্ত হাতবদল এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বাড়ায় এসব হচ্ছে। এ ছাড়া দাদন ব্যবস্থার কারণে অনেক কৃষক আগেভাগে তাঁদের পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য হন।’
নানামুখী উদ্যোগের কারণে বাজারে ডিমের দাম সামান্য কমেছে। সবজির ক্ষেত্রেও এই কমার প্রবণতা দেখে স্বস্তি পেতে চান দেশের মানুষ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫