সিরাজগঞ্জের কাজিপুরে শিমুলদাইড় দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গত রোববার ওই বিদ্যালয়ের প্রায় ২৫টি আকাশমনি গাছ কেটে বিক্রি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান মুকুল এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলালের নির্দেশে তাঁদের লোকজন ১৬ জুলাই থেকে গাছগুলো কাটা শুরু করেন। গত রোববার সবগুলো গাছ কেটে মোট ৯০ হাজার টাকায় বিক্রি করেন।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি জানার পর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, গাছ কাটার বিষয়টি তিনি জানতে পেরেছেন। যাঁরা গাছগুলো কেটেছেন, তাঁদের নিজেদের জায়গা বলে দাবি করছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫