শবে কদর বা লাইলাতুল কদর শব্দদ্বয়ের অর্থ মর্যাদার রাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই এ রাতকে লাইলাতুল কদর নামকরণ করেছেন এবং হাজার মাসের চেয়ে উত্তম ঘোষণা দিয়েছেন।
এ রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আমি মর্যাদার রাতে কোরআন অবতীর্ণ করেছি। আর মর্যাদার রাত সম্পর্কে তুমি কি জানো? মর্যাদার রাত হাজার মাসের চেয়ে উত্তম।’ (সুরা কদর: ১-৩)
কোরআন-হাদিসে শবে কদরের রাত কোনটি, তা সুনির্দিষ্ট করা হয়নি। তবে অধিকাংশ আলিমের মতে, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর কোনো একটিই শবে কদর। হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো।’ (বুখারি) তবে অনেকেই সুনির্দিষ্টভাবে ২৭ রমজানের রাতের কথাও বলেছেন।
উবাই বিন কাব (রা.) দৃঢ় শপথ করে বলেন, ‘তা (লাইলাতুল কদর) রমজানের ২৭তম রজনী।’ এরপর তিনি মহানবী (সা.)-কে উদ্ধৃত করে বলেন, ‘সেদিনের নিদর্শন হলো, সেদিন সূর্যোদয় হবে; কিন্তু তাতে আলোকরশ্মি থাকবে না।’ (মুসলিম)
শবে কদরের মর্যাদা সম্পর্কে মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কাছে এ মাস (রমজান) সমুপস্থিত।
এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কেবল বঞ্চিত-হতভাগারাই তা থেকে বঞ্চিত হয়।’ (ইবনে মাজাহ)
অন্য হাদিসে এসেছে, আয়েশা (রা.) মহানবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কী পড়ব?’ তিনি বললেন, ‘তুমি বলো, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম, তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি’ অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করুন।’ (তিরমিজি)

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫