
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর এক কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
মহানগর শাখার আহ্বায়ক ভবতোষ সরকার বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিষদের রংপুর বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ।
সম্মেলনে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়কে সভাপতি ও প্রশান্ত কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া তাপস সরকার পাপ্পু সহসভাপতি, প্রদীপ রায় অর্থ সম্পাদক ও স্বপন ভট্টাচার্য সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
আগামী এক সপ্তাহের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে পাঠাতে সম্মেলন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫