প্রাণখোলা হাসি, সতেজ উপস্থিতি আর অফুরন্ত আত্মবিশ্বাস—সব মিলে রাকুল প্রীত সিং। কন্নড় সিনেমা ‘গিল্লি’ (২০০৯) দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়জীবন। কলেজে পড়ার সময় থেকে মডেলিং করতেন। আরেকটু বেশি হাতখরচ পাওয়া যাবে—শুধু এটা ভেবেই ‘গিল্লি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাকুল। তখনো আঁচ করতে পারেননি কত বড় বদল আসতে চলেছে তাঁর জীবনে! ‘গিল্লি’তে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর অভিনয় থেকে নেন সাময়িক বিরতি। পড়াশোনা শেষ করেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায়ও নাম লেখান। দুই বছর বিরতির পর আবার সিনেমায় ফেরেন ২০১১ সালে। ওই বছর মুক্তি পায় রাকুলের প্রথম তেলুগু সিনেমা ‘কেরাতাম’। এরপর তিনটি তামিল ও আরেকটি তেলুগু সিনেমায় অভিনয়ের পর রাকুল নজর দেন বলিউডে। চলে আসেন মুম্বাইয়ে।
২০১৪ সালে ‘ইয়ারিয়া’ সিনেমা দিয়ে শুরু হয় রাকুলের বলিউড ক্যারিয়ার। তবে বলিউডে অতটা সাফল্য না পাওয়ায় কাজ চালিয়ে যেতে থাকেন তেলুগু ও তামিল ইন্ডাস্ট্রিতে। ২০২০ সালে ‘দে দে পেয়ার দে’ দিয়ে বলিউডে প্রথম সফলতার স্বাদ পান রাকুল। এ সিনেমায় তাঁর নায়ক ছিলেন অজয় দেবগন। জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ এবং অজয়ের পরিচালনায় ‘রানওয়ে ৩৪’ দিয়ে এ বছর বলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি হয়েছে রাকুলের। একে একে যুক্ত হয়েছেন অক্ষয় কুমারের সঙ্গে ‘মিশন সিনডারেলা’, অজয়ের সঙ্গে ‘থ্যাংক গড’, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ডক্টর জি’ ও ‘ছত্রিওয়ালি’র মতো বড় বাজেটের সিনেমায়।
রাকুল প্রীত বলেন, ‘আমি জানি, আমার পিছু ফিরে তাকানোর সুযোগ নেই। ১০ বছর আগে যখন দিল্লি থেকে মুম্বাইয়ে এসেছিলাম, তখন একটি জিনিসই ছিল আমার সঙ্গে—আত্মবিশ্বাস। সেটা এখনো বিন্দুমাত্র কমেনি।’ এই আত্মবিশ্বাসের জোরেই ‘রানওয়ে ৩৪’-এর মতো তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন। ছোট চরিত্র দিয়েও পেয়েছেন সাফল্য। রাকুল বলেন, ‘সিনেমায় দুই-তিন-চার যত অভিনেত্রীই থাকুন না কেন, আমি পিছু হটি না। আমি জানি, আমি ভালো করলে সেই প্রাপ্তি কেউ নিতে পারবে না। তাই নিরাপত্তাহীনতায় ভুগি না কখনো।’
তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করেছেন রাকুল প্রীত। চলতি বছর ৬টি সিনেমা মুক্তি পাবে তাঁর। তবু যেন সন্তুষ্ট নন অভিনেত্রী। রাকুল বলেন, ‘আমি খুব লোভী। ভালো চরিত্র পাওয়ার জন্য সব সময় অপেক্ষায় থাকি। ক্যারিয়ার নিয়ে তাড়াহুড়ো করছি কি না জানি না, তবে আমি উন্নতির পেছনে ছুটছি। অপেক্ষায় আছি আরও ভালো সুযোগের, আরও উজ্জ্বল মুহূর্তের। যেটুকু কাজের সুযোগ পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আরও ভালো কিছু করতে চাই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫