
দিনাজপুরের বিরামপুরে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুরু হওয়া আসরে আঁধার যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে মানুষের সমাগম।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই গান শুনতে বিকেল থেকেই আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ জড়ো হতে থাকেন।
‘সাদা সাদা, কালা কালা’ গান দিয়ে শুরু হয় আসর। শামিয়ানার মাঝখানে বাদ্যযন্ত্র বাজান বাদকেরা। আর দুই পাশে ছিল গায়কের দল। চারপাশে ভিড় করেন শত শত লোক। শীতের রাতে কেউ মাটিতে খড় বিছিয়ে বসে, কেউবা দাঁড়িয়ে চাদর মুড়ি দিয়ে উপভোগ করেন গান।
বিরল উপজেলার দিতি রানী সরকার ও তাঁর দল এবং ফুলবাড়ীর সামিনুল ও তাঁর দল কবিগানের আসরে অংশ নেয়।
চণ্ডীপুর থেকে গান শুনতে আসা ইউনিয়ন পরিষদের সদস্য মোজ্জামেল হক বলেন, ‘একসময় গ্রামবাংলার বিনোদনের অন্যতম খোরাক ছিল কবিগান। তাৎক্ষণিক সুরের সঙ্গে কথা বেঁধে মঞ্চে এ গান পরিবেশন করা হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে চলে আসর। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা।’
আসরের আয়োজক ইনসান বলেন, ‘এত লোকের সমাগম হবে বুঝতে পারিনি। সত্যি ভীষণ অবাক হয়েছি। শ্রোতারা মুগ্ধ হয়ে কবিগান উপভোগ করেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫