
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ইজ্জত আলী জনির বহিষ্কারাদেশ অনিয়মতান্ত্রিক উল্লেখ করে চিঠি পাঠিয়েছে জেলা কমিটি। গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে ১৬ জানুয়ারি তরফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ইজ্জত আলী জনির বিরুদ্ধে। এ বিষয়ে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি ইজ্জত আলী জনিকে দল থেকে বহিষ্কার করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। এক চিঠিতে তাঁকে দলের সব কর্মকাণ্ড ও প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার জনির বহিষ্কার আদেশ অনিয়মতান্ত্রিক উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষর করে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে ইজ্জত আলী জনি তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য নন। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। ইউনিয়ন বা উপজেলা আওয়ামী লীগের কমিটির পদধারী কোনো নেতাকে উপজেলা বা জেলা আওয়ামী লীগ বহিষ্কার করার ক্ষমতা রাখে না। প্রয়োজনে বহিষ্কারের জন্য শুধুমাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ আকারে প্রস্তাব পাঠাতে পারেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু বলেন, জনি উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের কোনো নেতা বা সদস্য নয়। তাঁকে উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক উল্লেখ করে জেলা আওয়ামী লীগ ভুল ব্যাখ্যা দিয়েছে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, শুধু উপজেলা বা ইউনিয়ন নয় দলের একজন সাধারণ সদস্যকেও উপজেলা ও জেলা আওয়ামী লীগ বহিষ্কার করতে পারেন না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫