‘কালপুরুষ’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়ে প্রশংসিত হয়েছিলেন এফ এস নাঈম। এবার এই অভিনেতা নিয়ে এসেছেন নতুন গান। সম্প্রতি স্পটিফাইতে প্রকাশ পেয়েছে নাঈমের নতুন গান ‘মায়া’। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন আবিদ আল ফয়সাল।
নতুন গান নিয়ে নাঈম বলেন, ‘সব সময় কথার সঙ্গে মিল রেখে পরিষ্কার সুর ও সংগীতে গান করার চেষ্টা করি। সেই প্রয়াস থেকেই মায়া গানটি করা। যেকোনো সময় শুনতে ভালো লাগার মতো একটি গান মায়া। যাঁরা শুনছেন তাঁরা অনেকেই ভালো লাগার কথা জানাচ্ছেন। আশা করি, এবার ঈদের ছুটিতে ঘুরে বেড়ানোর সময় মায়া সবার সঙ্গী হবে।’
সাম্প্রতিক সময়ে সবাই বিশাল আয়োজনে মিউজিক ভিডিও বানালেও নাঈম গানটি প্রকাশ করেছেন অডিও আকারে। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘শ্রোতাদের কাছে পৌঁছানো বড় বিষয়। গানটি সবার ভালো লাগলে মিউজিক ভিডিও করা যাবে। মিউজিক ভিডিও তো সবাই করতে পারে, ভালো গান কয়জন বুনতে পারে?’
সর্বশেষ গত বছর প্রকাশ পেয়েছিল নাঈমের গান ‘আমার তুমি’। অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও গানের জগতে পথচলা নতুন নয় নাঈমের। একসময় নিয়মিত গান করতেন তিনি। ‘আয়রনিক ফেইট’ নামের একটি ব্যান্ডের সদস্য ছিলেন নাঈম। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
নাঈম এখন ব্যস্ত ‘শেকড়’ সিনেমা নিয়ে। এতে নাঈমের সঙ্গে আছেন আইশা খান। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন প্রসূন রহমান। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে নাঈম অভিনীত অরুণ চৌধুরীর সিনেমা ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫