বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ও ভেলাবাড়ী ইউনিয়নের সীমানায় বাঙ্গালী নদী খননের সময় বালু ফেলে একটি খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পানি আটকে খালের মধ্যবর্তী ৫০০ একর ফসলি জমি এখন পানির নিচে। ফলে পানিতে ডুবে আছে এক হাজার বিঘা বোরো ধানের বীজতলা। সে জন্য বোরো ধান চাষ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উপজেলার ১২ গ্রামের ১০ হাজার কৃষক।
কৃষকেরা জানিয়েছেন, কয়েক মাস আগে বাঙ্গালী নদী খননের সময় ভেলাবাড়ী ইউনিয়নের বাঁশহাটা গ্রামে বালু ফেলে একটি খালের মুখ বন্ধ করে দেওয়া হয়। সে সময় কৃষকেরা এ কাজে খননকারী কোম্পানিকে বাধা দিয়েছিলেন। কিন্তু তারা পাইপ দিয়ে পানি বের করে দেওয়ার কথা বললেও পরবর্তী সময়ে তা আর করেনি। ফলে খালের পানি বাঙ্গালী নদীতে না পড়ে খালেই আটকে যায়। এতে ওই দুই ইউনিয়নের বরইকান্দি, কুতুবপুর, শোলারতাইড়সহ বেশ কয়েকটি গ্রামের ফসলি প্রায় ৫০০ একর জমি এখন পানির নিচে। বিভিন্ন মহলে অভিযোগ করে এর কোনো সুরাহা পাচ্ছেন না কৃষকেরা।
উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাঁশহাটা গ্রামের কৃষক আব্দুল আলিম বলেন, ‘হামি প্রায় ১৪ বিঘা জমিত বোরো ধান চাষ করি। সেই বোরো ধান রোপণ করার আগে যে বীজতলা দরকার, তা একন খালের পানিত ডুবে আচে। প্রশাসনের কাছে হামরা অতি তাড়াতাড়ি খালের পানি বাইর করে চাই। না হলে এ এলাকার প্রায় ২০ হাজার বিগে জমিত বোরো ধান হামরা নাগাবের পামু না।’ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, খালে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিশাল এলাকার কৃষিজমি এখন পানিতে নিমজ্জিত। এ জলাবদ্ধতা নিরসন না করা হলে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ‘এ সমস্যার কথা আমি ঊর্ধ্বতন মহলের সবাইকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে ঠিকাদারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা অচিরেই বালু সরিয়ে নেবে।’
বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, ‘এ বিষয়ে গত শনিবার সকালে ওই এলাকার কৃষকদের পক্ষ থেকে আবেদন পেয়েছি। বিষয়টি সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫