শতবর্ষী তজমুল আলী বয়সের ভারে ন্যুব্জ। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। অধিকাংশ সময় কাটে বিছানায়। ভাতিজার কাঁধে ভর করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট দিতে আসেন তিনি।
এই দৃশ্যের দেখা মেলে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন এর জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে।
‘ভোট দিতাম আইছিরে বাপ, জীবনে আর ভোট দিতাম পারমু কিনা জানি না, এবার ভোট দিয়া মনো আনন্দ লাগের।’ ভাঙা ভাঙা স্বরে কথাগুলো বলেন, ভোটকেন্দ্র আসা ১২০ বছরের প্রবীণ এ ভোটার।
সঙ্গে থাকা চাচাতো ভাই এসাই মিয়া বলেন, ‘তজমুল আলী বয়সের ভারে নুয়ে পড়েছেন। তাঁর অধিকাংশ সময় কাটে বিছানায়। তিনি আগ্রহ প্রকাশ করেছেন ভোট দিতে। তাই আমরা তাঁর আশা পূরণ করতে অনেক কষ্টে নিয়ে এসেছি। ভোট দিয়ে তিনি আনন্দিত।’
তজমুল আলীর প্রতিবেশী মোস্তাক চৌধুরী বলেন, ‘রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের বাসিন্দা তজমুল। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি অনেক প্রবীণ মানুষ। এত বয়স্ক ব্যক্তি ভোটকেন্দ্রে আসায় প্রমাণ করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে।’
একই ইউনিয়নের সোনটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ বছরের বৃদ্ধ আছির আলি ছেলের কাঁধে বড় করে ভোট দিতে এসেছেন। বয়স্ক ও অসুস্থ আছির আলি জীবনের শেষ বয়সে ভোট দিতে পারায় তিনিও বেশ আনন্দিত।
চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
রাজনগর উপজেলায় গতকাল রোববার সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫