গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের নয়নপুর এলাকায় গাড়িচাপায় মো. সাগর মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়নপুর এলাকায় জাবের স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাগর ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. মানিক মিয়ার ছেলে।
স্থানীয় চা দোকানি সোহেল মিয়া বলেন, ‘আজ দুপুর পৌনে ১২টার দিকে দ্রুতগতির একটি গাড়ি সাগরকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে দেখি রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়া ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপার করার সময় এ ঘটনা ঘটেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে, ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫