
বান্দরবান সদরের উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে দ্বিতীয় চীবর দানোৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিহার প্রাঙ্গণে এই দানোৎসবের আয়োজন করে দায়ক-দায়িকা ও সেবক সংঘ।
চীবর দান উপলক্ষে প্রথমেই জাতীয় ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহার প্রাঙ্গণে সমবেত হয়। এ সময় বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল প্রার্থনা প্রদান করেন।
অনুষ্ঠানে চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ মহা সংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, কাইন্তারমুখ পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপ সংঘরাজ রাজনিকায় ভদন্ত মিহিন্দা মহাথের, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসভা মহাথের, রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুরিন্দা মহাথের, বোমাং সার্কেল চীফ (রাজা) উচপ্রু, মংওয়ে প্রু, নুশৈ প্রু, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরীসহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষ ও উপাসক-উপাসিকারা উপস্থিত ছিলেন।
এদিকে বিলাইছড়ি প্রতিনিধি জানান, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বনবিহারে বিশতম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথম পর্বে আত্ম পরিশুদ্ধির জন্য শীল গ্রহণের মধ্যদিয়ে সংঘদান ও বুদ্ধপূজাসহ নানাবিধ দান সম্পাদন করা হয়। বিকেলে দ্বিতীয় পর্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম মহান কঠিন চীবর দানসহ অষ্ট পরিষ্কারদান, সহস্র প্রদীপ ও আকাশ প্রদীপদান অনুষ্ঠিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫