বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ, উত্তাল নদ-নদীতে জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি আর তীব্র স্রোতের কারণে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দীন মাস্টারের বাড়ির উত্তর পাশে, ৪ নম্বর ওয়ার্ডে সেনবাড়ির পশ্চিম পাশে, মজুমদারবাড়ির লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের ফসলি জমি এবং মাছের ঘের। বাঁধ ভেঙে যাওয়ায় এবং বিকল্প পথ না থাকায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
জানা গেছে, উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ও আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের একই অবস্থা। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আলগী, নলদোয়ানি, হাজিরহাট, লেবুখালী, মৌকরণ, কার্তিকপাশা, পাড়-কার্তিক পাশা, আঙ্গারিয়া, বাহেরচর, শ্রীরামপুর, রাজাখালী, সন্তোষদীসহ অন্তত ১০-১২টি গ্রাম।
লেবুখালী গ্রামের মৎস্যচাষি মো. আমির হোসেন বলেন, ‘নিজের পুকুর না থাকায় খাস খাল ইজারা নিয়ে মাছ চাষ করি। মৌকরণ খাস খালের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাওয়ায় আমার সব মাছ বের হয়ে গেছে। এখন কীভাবে ইজারার টাকা জমা দেব?’ রাজাখালী গ্রামের সৈয়দ শাহাবউদ্দীন বলেন, এ বছর সার ও ট্রাক্টর খরচ আগের থেকে অনেক বেড়েছে। এরপর সময়মতো বৃষ্টি না হওয়ায় আমন ধান রোপণে বিলম্ব হয়েছে। এখন আবার এ দুর্যোগ। বেড়িবাঁধ মেরামত করা না হলে ভবিষ্যতে ফসলের মারাত্মক ক্ষতি হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে মাছচাষিরা আবেদন করলে কোনো অনুদান এলে তাঁদের দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত তাঁরা ভাঙা বাঁধগুলো মেরামত করবেন। এটা তো প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতি পুষিয়ে নিতে মৎস্যচাষিদের সহায়তা করা হবে বলে জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫