Ajker Patrika

কারাগারে অ্যাথলেট জহির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৫৬
কারাগারে অ্যাথলেট জহির

২০২০ টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন অ্যাথলেট জহির রায়হান। দেশের দ্রুততম মানব-মানবীকে বাদ দিয়ে গত অলিম্পিকে একমাত্র অ্যাথলেট হিসেবে বাংলাদেশ থেকে তাঁকে পাঠিয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশন। ধর্ষণ মামলায় সেই জহিরের এখন কারাগারে দিন কাটছে।

জহিরের বিরুদ্ধে ২০১৯ সালে গাজীপুর আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক নারী অ্যাথলেট। গত ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় জহিরের নামে। উচ্চতর আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ ঘটনায় জহিরকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত