সিলেটে গণপরিবহনে চলাচলে হাফ ভাড়া দিতে পারবে শিক্ষার্থীরা। পরিচয়পত্র দেখিয়ে নগর এক্সপ্রেসের বাসে তাদের কাছ থেকে হাফ ভাড়া রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নগর এক্সপ্রেস মালিক সমিতির সভাপতি ও সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, ‘আমরা যখন নগর এক্সপ্রেস চালু করি, তখনই মূলত বলেছিলাম যে, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে। এখন যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আমরা আবারও বলছি, শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে নগর এক্সপ্রেসে যাতায়াত করতে পারবেন।’
তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে হাফ ভাড়া দিতে পারবেন।
তবে হাফ ভাড়ার সুবিধা শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় পাওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে হাফ ভাড়া কার্যকর হবে না বলে জানান তিনি।
সম্প্রতি হাফ ভাড়ার (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলন করেছেন। সেই আন্দোলনের মুখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শুরুতে ঢাকায় হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়। কিন্তু শিক্ষার্থীরা সারা দেশে হাফ ভাড়ার দাবি তোলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫