দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে ইসি পরিচালক জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। মোট ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষণ করবে এবারের জাতীয় সংসদ নির্বাচন। পর্যবেক্ষকের তালিকা চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করে সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। ইসির নিবন্ধনে বর্তমানে ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা রয়েছে।
এদিকে নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ করতে আট বিভাগের জন্য আরও ১ হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি। গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
১ হাজার ৯০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮, ময়মনসিংহে ১২৬, চট্টগ্রামে ৩৭৬, সিলেটে ১৪৪, রাজশাহীতে ২১৯, বরিশালে ১৮৬, খুলনায় ১৮৩ এবং রংপুর বিভাগে ২৮২ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি ভোট গ্রহণের দুই দিন আগে থেকে দুই দিন পর পর্যন্ত অর্থাৎ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য বিজিবি, কোস্ট গার্ড ও সশস্ত্র বাহিনীর দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা প্রয়োজন হবে। আট বিভাগে বর্তমানে ১ হাজার ১৬২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। এ ছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য ভ্রাম্যমাণ আদালতে নিয়োজিত আছেন ৭৫৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত আরও ১ হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন।
চাহিদা অনুযায়ী যাঁদের পদায়ন করা হবে, তাদের দুটি ব্যাচে বিভক্ত করে প্রথম ব্যাচের কর্মকর্তাদের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় ব্যাচের কর্মকর্তাদের আগামী ২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫