কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) মেরামত করতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দৈনিক ৫০ কোটি ঘনফুট ধারণক্ষমতার এই টার্মিনালটি সিঙ্গাপুরের একটি ডকইয়ার্ডে মেরামত করতে আরও ১৫ থেকে ১৭ দিন লাগবে। মেরামত শেষে দেশে আনতে আরও সময় লাগবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সামিটের ওই ভাসমান টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এ মাসে সম্ভব হচ্ছে না। দেশের দুটি এফএসআরইউর মধ্যে একটি বন্ধ থাকায় পেট্রোবাংলা ইতিমধ্যে স্পট এলএনজি কেনা বন্ধ করে দিয়েছে। এর প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদনে। বাড়তে পারে লোডশেডিং।
জানা যায়, কাতার এনার্জি থেকে জ্বালানি বিভাগের প্রতিষ্ঠান পেট্রোবাংলার তিন কার্গো স্পট এলএনজি কেনার কথা ছিল। পেট্রোবাংলা সম্প্রতি ওই তিন কার্গো স্পট এলএনজি কেনার আদেশ বাতিল করেছে।
পেট্রোবাংলা সূত্রে জানা যায়, দেশে দুটি এফএসআরইউ দিয়ে দৈনিক ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়ে থাকে। এর মধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান সামিট গ্রুপের, অন্যটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির। গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই দুটি এফএসআরইউ গভীর সমুদ্রে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে সামিট গ্রুপের এফএসআরইউটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। সাগরে ভাসমান এলএনজি টার্মিনালটি দেশে মেরামত করতে না পেরে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।
জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল গত মঙ্গলবার মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়েছে। গতকাল বুধবার সিঙ্গাপুরে ডকে ছিল। আগামী দু-এক দিনের মধ্যে টার্মিনাল মেরামতের কাজ ধরা হবে। কাজ শুরু হলে ১৫-১৭ দিনের মধ্যে শেষ হবে। তারপরই দেশের পথে রওনা দেবে টার্মিনাল। এ মাসের মধ্যে মেরামতের কাজ শেষ হবে না।
ওই কর্মকর্তা জানান, এক্সিলারেট নিরাপদ স্থানে টার্মিনাল নিয়ে যেতে পেরেছে, কিন্তু সামিট পারেনি। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চুক্তি অনুযায়ী সামিটকে প্রতিদিনের জন্য জরিমানা দিতে হবে।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় এর প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদনে। তবে ঈদের কারণে সরকারি-বেসরকারি অফিস ও কলকারখানা পুরোদমে চালু হতে কিছুদিন সময় লাগবে। এরপরই বাড়বে লোডশেডিং।
এক কর্মকর্তা বলেন, লোডশেডিং ৮-১০ দিনের মধ্যে বড় আকারে বোঝা যাবে না। এরপরই লোডশেডিং তীব্র হতে পারে। তখন লোডশেডিং সামাল দিতে কলকারখানায় গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে।
আমদানি করা এলএনজি ও দেশের গ্যাসকূপ থেকে গড়ে ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। দেশে এই মুহূর্তে গ্যাসের চাহিদা রয়েছে ৩৫০ কোটি ঘনফুটের বেশি। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় এবং বেশ কয়েকটি কূপের সংস্কারকাজ চলায় বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ নেমে এসেছে ২১০ কোটি ঘনফুটে। সামিটের এলএনজি টার্মিনাল দ্রুত সংস্কার করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫