ফ্রান্সের ২৮তম ভেসুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। উৎসব শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হয়। উৎসবে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের পর নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকী।
ফারুকী লেখেন, ‘আজ সিনেমাটি ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে “প্রিক্স দ্যু পাবলিক” পুরস্কার জিতেছে। এই পুরস্কার তিন মহাদেশে বিস্তৃত আমার পুরো টিমের জন্য। জানি, দর্শকদের সিনেমাটি দেখতে তর সইছে না। আশা করি, শিগগিরই সেটা সম্ভব হবে।’
এর আগে ৫ ফেব্রুয়ারি সিনেমাটির প্রথম প্রদর্শনীতে উপস্থিত হতে পারেননি ফারুকী। পরদিন দ্বিতীয় প্রদর্শনীতে ছিলেন তিনি। অংশ নিয়েছেন দর্শকের প্রশ্নোত্তরপর্বে।
তৃতীয় বিশ্বের একজন মানুষের জীবনের নানা টানাপোড়েন আর অস্তিত্বহীনতার বেদনা নিয়েই তৈরি হয়েছে ‘নো ল্যান্ডস ম্যান’। এর মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। আরও অভিনয় করেছেন বাংলাদেশের তাহসান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ প্রমুখ। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ভারতীয় নওয়াজুদ্দিন সিদ্দিকি ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। সহপ্রযোজনার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫