
সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের ঈদ উপহার দিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার বাগেরহাটের মোংলা ও সাতক্ষীরার শ্যামনগরে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
মোংলার ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় গতকাল সকালে ২৮৪ জনের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় র্যাব-৮-এর অধিনায়ক (ডিআইজি) জামিল হাসান বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর সেখানে এখন সুবাতাস বইছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। তাঁদের ধারাবাহিকভাবে বিভিন্ন উৎসবে উপহারসহ খাদ্যসামগ্রী দিচ্ছে র্যাব। ঈদুল আজহা সামনে রেখে এবারও তাঁদের ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
ঈদসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, মসলা ও পেঁয়াজ। এ ছাড়া তাঁদের যাতায়াত ভাড়াও দেওয়া হয়।
শ্যামনগরের মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ৫৪ জন আত্মসমর্পণ করা বনদস্যুর মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র্যাব-৮ বরিশালের লিগ্যাল অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি বলেন, আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে করা গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ছাড়া অন্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া বনদস্যুদের দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্রবিশেষে নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সময়ে আর্থিক সহায়তাও অব্যাহত রাখা হয়েছে।
ঈদসামগ্রী পেয়ে সাবেক বনদস্যু অলিয়ার রহমান বলেন, র্যাবের কাছ থেকে ঈদ উপহার পেয়ে তাঁরা খুবই খুশি। বিভিন্ন উৎসব-পার্বণে তাঁদের পাশে থাকায় র্যাব সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫