বিস্কুট, নিমকি, চানাচুর, ডালভাজা ইত্যাদি খাবার সঠিক উপায়ে সংরক্ষণ করতে যা করবেন:
- প্লাস্টিকের জার ব্যবহার না করে এ ধরনের খাবার রাখতে কাচের এয়ারটাইট বয়াম ব্যবহার করুন।
- বিস্কুট, চানাচুর, নিমকির বয়াম রোদ পড়ে এমন জায়গায় বা চুলার আশপাশে রাখবেন না।
- বয়ামের ঢাকনা ভালোভাবে আটকে রাখতে হবে।
- প্রতিটি আইটেমের জন্য আলাদা আলাদা বয়াম ব্যবহার করতে হবে।
- বাজার থেকে আনার পর সিল করা প্যাকেট থেকে খাবার বের করে সঙ্গে সঙ্গে তা এয়ারটাইট বয়ামে ঢেলে রাখতে হবে।
- ফ্রিজে রাখলেও বিস্কুট, নিমকি দীর্ঘদিন মুচমুচে থাকে।










