ফ্রেঞ্চ লিগ ওয়ানে গত পরশু নিসের বিপক্ষে গোল ও সহায়তা করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ১ হাজার গোলে অবদান রাখা প্রথম ফুটবলার তিনি।
এমন রেকর্ডের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, সহস্রতম গোল করতে কত দিন লাগতে পারে মেসির? এই মুহূর্তে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১০২০ ম্যাচে ৮০৪ গোল মেসির। মাইলফলকটি ছুঁতে এখনো ১৯৬ গোলের প্রয়োজন তাঁর।
ক্যারিয়ারের সায়াহ্নে আসায় রেকর্ড গড়তে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে মেসিকে। বর্তমানে ৮৩৪ গোলে সবার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রযুক্তির উৎকর্ষের এই আধুনিক সময়ে কোনো ফুটবলার রেকর্ডটি করতে না পারলেও পেলে ও রোমারিও দাবি করেন, তাঁরা ১০০০ গোলেরও বেশি করেছেন। দুই ব্রাজিলিয়ান কিংবদন্তির গোলের সঠিক হিসাব নেই বলেই তাঁদের দাবি স্বীকৃতি পায়নি সবমহলে। এখন যদি কারও সুযোগ থাকে তবে সেটা মেসি আর রোনালদোর।
রোনালদোর বয়স ৩৮ হওয়ায় পর্তুগিজ তারকার সুযোগটাও কমে এসেছে। সেদিক তাঁর ২ বছরের ছোট মেসির কিছুটা হলেও সুযোগ রয়েছে। তবে রেকর্ডটি গড়তে হলে মেসিকে আরও সাড়ে চার-পাঁচ মৌসুম টানা খেলতে হবে। এখন পর্যন্ত ১৯ মৌসুমে গড়ে ৪২ দশমিক ৩২ গোল করেছেন তিনি। এভাবে এগোতে থাকলে সহস্রতম গোলের রেকর্ড করতে আরও অন্তত সাড়ে ৪ বছর লাগবে মেসির।
কাতার বিশ্বকাপের আগে টুর্নামেন্ট শেষে অবসরে যাওয়ার কথা জানালেও পরে আজন্ম স্বপ্ন পূরণের পর খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মেসি। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও তাঁকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেখার আগ্রহও প্রকাশ করেছেন। সবকিছু মেসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে দেখা যেতেও পারে মেসিকে। আর ধারণা সত্যি হলে রেকর্ডটি হওয়ার সম্ভাবনাই আছে। ফিটনেস আর বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫