সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপিন হয়েছে। গতকাল রোববার দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ শোভাযাত্রার আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে:
মৌলভীবাজার: ‘ডিজিটাল বাংলাদেশ অর্জন উপকৃত সকল জনগণ’ এ প্রতিপাদ্যে দিবসটি উদ্যাপন করা হয়।
রোববার সকাল সাড়ে ১১টায় শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সাংসদ নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো. ফজলুর রহমান।
সুনামগঞ্জ: ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এদিন সকাল ৯টায় জেলা শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার হয়। এতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫