অনলাইনে আয়ের লোভ দেখিয়ে গ্রাহকের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিলেজ সাইট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্ল্যাটফর্মের মূল হোতাদের আটক ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, তৌফিক হাসান প্রতীক নামের এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সিলেজ সাইট নামের একটি অ্যাপসের প্রচার করেন। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা আয় করা যাবে বলে প্রলোভন দেখান তিনি। ভুক্তভোগীরা বলেন, মূলত বাংলাদেশে বসেই সিলেজ সাইট নিয়ন্ত্রণ করতেন তৌফিকুল হাসান প্রতীক। কিন্তু একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেন।
মোহাম্মদ আসিফ নামের এক ভুক্তভোগী জানান, প্রায় তিন মাস সিলেজ সাইটের প্রতারক চক্র সদস্য সংগ্রহ করে। অনেকেই সেখান থেকে কিছু টাকা ইনকামও করেন। এভাবে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর ওই অনলাইন আর্নিং অ্যাপসে সদস্যসংখ্যা অনেক বেশি হলে হঠাৎ ২৭ জুন তাদের কার্যক্রম পরিবর্তন করে। সেদিন থেকে পণ্য কিনে টাকা বিনিয়োগ করতে বলা হয়। তাদের কথায় বিশ্বাস করে সদস্যরা নগদ অ্যাকাউন্ট ও ইসলামী ব্যাংকের চুকনগর শাখা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠান
ভুক্তভোগীরা বলেন, টাকা পাঠানোর ১৫ দিন পরে পণ্য পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় এক মাসেও কোনো পণ্য হাতে আসেনি। শিমুল আহমেদ নামের একজন গ্রাহক বলেন, দু-একজন পণ্য পাওয়ার কথা বলছে, তবে তারা প্রত্যেকেই সিলেজের দালাল। প্রায় এক মাস ধরে পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার নাটক করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫