অবৈধ ডলার ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারই অংশ হিসেবে প্রায় সাড়ে ৬০০ ভুঁইফোড় মানি একচেঞ্জের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক, গোয়েন্দা সংস্থা ও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তবে কেন্দ্রীয় বৈধ ও অবৈধ সব মানি চেঞ্জিং হাউসে হানা দিচ্ছে। পরিদর্শনে নামা ১০টি দল ব্যবসার সনদ যাচাই, ডলার ক্রয়-বিক্রয়ের খতিয়ান ও ডলার ক্রেতা-বিক্রেতাদের যাবতীয় তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। আর যেসব ব্যবসায়ীর সনদ রয়েছে কিন্তু নিয়ম লঙ্ঘন করে ব্যবসা করছেন, তাঁদের সনদ বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যবসায়িক সনদ না থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দোকান সিলগালা করছেন। আর ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে প্রতারণা ও লেনদেনের ভুয়া কাগজপত্র প্রমাণ পেলে সনদ বাতিলের পাশাপাশি অপরাধীদের আইনানুগ ব্যবস্থার মাধ্যমে জেল-জরিমানার ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে জানতে চাইলে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে প্রায় সাড়ে ৬০০ অবৈধ ডলার এক্সচেঞ্জ হাউস রয়েছে। তারা কোনো নিয়ম না মেনে ব্যবসা করছে। তাদের কোনো জবাবদিহি নেই। তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয় না। তাদের খুঁটির জোর অনেক বেশি। তবে এবার ডলারের সংকট নিরসনে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরাও গতকাল রাজধানীর উত্তরা বাদে সব এলাকার মানি চেঞ্জিং হাউসগুলোকে বিভিন্ন দোকান পরিদর্শন করেছি। অন্যদের ফোনে বলা হয়েছে। তাদের পরিদর্শন দলকে সহযোগিতা করতে বলেছি।’
ডলারের বাজার নিয়ে হেলাল উদ্দিন সিকদার বলেন, ‘পরিদর্শনের কারণে অনেক ক্রেতা-বিক্রেতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা আগের মতো ডলার সংগ্রহ করতে পারছি না। এ জন্য গতকাল লেনদেনের পরিমাণ কমে গিয়েছে। আর রোববার প্রতি ডলার ১০৮ টাকা দরে ডলার ক্রয় করে তা ১০৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রয় করা হয়েছে।’
রাজধানী দিলকুশায় ফাস্ট মানি চেঞ্জারের বিক্রয়কর্মী আদিবা বলেন, ‘সম্প্রতি ডলারের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। কিন্তু আমরা সেই অনুযায়ী ডলার সংগ্রহ ও বিক্রয় করতে পারছি না। রোববার ডলারের রেট ছিল ১০৮-১০৯ টাকা।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ডলারে বাজারে হঠাৎ করে অস্থিতিশীলতার পেছনে বেশ কিছু কারণ পর্যালোচনা করছি। আমরা অবৈধ ডলার ব্যবসায়ীদের সব তথ্য হাতে পেয়েছি। তাদের ওপর নজরদারি আনা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০টি দল অভিযান করছে। ইতিমধ্যে অভিযানকালে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। আমাদের সঙ্গে এনএসআই ও ডিবি কাজ করছে। তারা কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে। আমরা অনিয়মকারী প্রতিষ্ঠানের ব্যবসায়িক সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করেছি। আর গুরুতর অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তাদের জেল-জরিমানাও হতে পারে।’
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক আজকের পত্রিকাকে বলেন, ‘চাইলে তো একজন সাধারণ মানুষ ডলার লেনদেন করতে পারে না। অথচ অবৈধ ব্যবসায়ীরা নিয়মন ছাড়া ডলার ক্রয়-বিক্রয় করছে। তারা কোনো তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয় না। আবার অনেকে ভুয়া কাগজপত্র দেয়। এখানে দুর্নীতির শেষ নেই। তাদের কারণে আমরা ভালো নেই। এ জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানকে সকল সহযোগিতা করে যাচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫