টেক্সাসে যে ঘটনা ঘটল, তাতে ক্লাস টু থেকে ফোরে পড়া ১৯ জন শিক্ষার্থী মারা গেছে। এ ছাড়াও ২ জন শিক্ষক মারা গেছেন। ১৮ বছর বয়সী সালভাদর রামোসকেও পুলিশ গুলি করে হত্যা করেছে, ফলে কেন হঠাৎ করে এই তরুণটি শিশুদের স্কুলে গিয়ে কাউবয় সাজার চেষ্টা করলেন, তা আর জানা যাবে না কখনো। খুনির মনস্তত্ত্ব বোঝার আর কোনো পথ খোলা রইল না। কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই হত্যার শিকার হয়ে একটি বিরাট প্রশ্নবোধক চিহ্নের মতো বিরাজ করবে আমাদের মনে।
মার্কিন দেশটায় কীভাবে সভ্যতা এল কিংবা যাকে আমরা সভ্যতা বলছি, তা আদৌ সভ্যতা কি না, তা নিয়ে বিতর্ক চলছে অনেক বছর ধরে। ভূখণ্ডের মূল অধিবাসীদের নৃশংসভাবে হত্যা করে যেভাবে নিজেদের সভ্য মানুষ বলে ঘোষণা করেছিল সাদা মানুষেরা, তারই পেটে এ ধরনের অরাজকতার বীজ লুকিয়ে আছে কি না, সেটা ভেবে দেখার অবকাশ আছে।
টেক্সাসের উভাল্ডে নামের ছোট্ট শহরটিতে যে কান্না উত্থিত হয়েছে, তা উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলকে। প্রশ্ন উঠেছে, সাধারণ নাগরিকদের কাছে অস্ত্র বিক্রি করা কতটা সমীচীন? শহরটি খুবই ছোট বলে প্রত্যেকেই প্রত্যেককে চেনে। হত্যাকাণ্ডের প্রথম শিকার এই স্কুলের শিক্ষক ইভা মায়ারলেসের ছবি যখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তখন তাঁর ও হত্যার শিকার অন্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এ রকম উন্মাদের মতো হত্যাকাণ্ডের কী মানে থাকতে পারে, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ।
এ কথা অস্বীকার করা যাবে না, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন মানুষকে অসহিষ্ণু করে তুলছে। মার্কিনি গণতন্ত্রের যে সুনাম ছিল, তাতে চিড় ধরেছে। এখন পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ ইত্যাদির জায়গায় ক্ষমতায় টিকে থাকার সর্পিল পথকেই অনেক বেশি আপন করে নিয়েছে রাজনৈতিক সংগঠনগুলো। সমাজের অভ্যন্তরে যে দ্বান্দ্বিক বিভাজনের প্রবণতা বেড়ে চলেছে, সেটা দেশটির যেকোনো স্তরের নাগরিককে প্রভাবিত করে চলেছে। এই তো কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সাবওয়ের ভেতরে বাংলাদেশের এক তরুণী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেটাও একধরনের অসহিষ্ণুতার ফল হতে পারে। অসহিষ্ণুতা বেড়ে যাওয়া নিয়ে মার্কিনদের মধ্যে মাথাব্যথাও বাড়ছে।
যেকোনো মৃত্যুই বেদনাদায়ক। হত্যাকাণ্ড আরও বেশি বেদনাদায়ক। শিশুহত্যার বেদনা সহ্য করা কঠিন। এ ধরনের হত্যাকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য মার্কিন সরকার অথবা তাদের সামাজিক সংগঠনগুলো কী পদক্ষেপ নেয়, সেটা দেখা দরকার। আমরা শুধু এই কথাই বলতে পারি, যে সভ্যতার বড়াই করা অহমিকার পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল, তার ভেতরের গলদগুলোর দিকে এখন চোখ রাখা দরকার, নইলে আর কত মায়ের বুক এভাবে খালি হবে তার হিসাব করা যাবে না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫