ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুরে মেঘনা নদীর পাড়ের মিঠাপানির চ্যাপা শুঁটকির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এই শুঁটকি বিষাক্ত কেমিক্যালমুক্ত হওয়ায় রপ্তানি করে আয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এ ছাড়া বিভিন্ন রকমের দেশীয় শুঁটকিও উৎপাদিত হয় লালপুরে। শুঁটকির চলতি মৌসুমের শুরুতেই শতাধিক মাচার (স্থানীয় ভাষায় ডাঙ্গি) মধ্যে এখন মাছ শুকানো ও প্রক্রিয়াজাত করা হচ্ছে।
জানা যায়, ৫০ বছরের অধিক সময় আগে আশুগঞ্জের লালপুরে মেঘনা নদীর তীরে শুঁটকি উৎপাদন শুরু হয়। প্রথম দিকে শুঁটকি ব্যবসার খুব একটা বিকাশ না ঘটলেও এখন এর বিকাশ অনেক। এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন শুঁটকি তৈরির কারিগররা। শতাধিক মাচায় শুঁটকি শুকানো, নদী থেকে মাছ ধুয়ে এনে মাচায় ছড়িয়ে দেওয়া, বড় বা ছোট শুঁটকি বেছে আলাদা করা—এসব নানা কাজে ব্যস্ত তাঁরা। লালপুরে এখন কয়েক শ পরিবার শুঁটকি উৎপাদন ও বাজারজাতে জড়িত। ফলে গ্রামটি শুঁটকিপল্লি হিসেবে দেশে বেশি পরিচিত। এই পল্লিতে ছোট-বড় মিলে শুঁটকি ব্যবসায়ী আছেন প্রায় ৩০০। প্রতিবছর এই পল্লিতে উৎপাদিত দেশীয় মাছের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের শুঁটকি বাজারজাত করা হয়।
প্রতিবছর আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত চলে শুঁটকি উৎপাদনের কাজ। এবারও শতাধিক মাচায় মাছ শুকানোর কাজ শুরু হয়েছে। শুঁটকি তৈরির প্রক্রিয়ার মধ্যে কর্মসংস্থান হয়েছে সহস্রাধিক শ্রমিকের।
ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা, তিতাস, পাগলা নদী; সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নেত্রকোনাসহ হাওর অঞ্চল থেকে মাছ কিনে তৈরি করা হচ্ছে দেশীয় জাতের শুঁটকি। তবে লালপুরের পুঁটি মাছের চ্যাপা শুঁটকি অন্যতম। পুঁটি মাছ শুকিয়ে মটকার ভেতরে রেখে দীর্ঘ প্রক্রিয়া শেষে তৈরি হয় এই শুঁটকি। কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই দেশীয় পদ্ধতিতে এই শুঁটকি তৈরি করা হয়। চ্যাপা শুঁটকি ছাড়াও পুঁটি, শৈল, গজার, বাইন, বজুরি, ট্যাংরা, বোয়ালসহ দেশীয় জাতের নানা রকমের শুঁটকি উৎপাদন করা হয়।
সুমন দাস নামের এক ব্যবসায়ী জানান, সরকার যদি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে ব্যবসার আরও প্রসার ঘটানো যেত।
শুঁটকি ব্যবসায়ী উৎপল চন্দ্র দাস জানান, লালপুরে চ্যাপা শুঁটকির খ্যাতি দেশজুড়ে। পাশাপাশি ইউরোপ-আমেরিকা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন, শীতের মৌসুমেও যাতে তাপমাত্রা বজায় রেখে শুঁটকি উৎপাদন করতে পারে, সে জন্য তাঁদের মাঝে উন্নতমানের ড্রাইয়ার দেওয়া হবে। শিগগির এটি বাস্তবায়িত হবে। তাঁরা যাতে সহজ শর্তে ব্যাংক থেকে লোন পান সে জন্যও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫