ঈদে তো অনেক সেমাই, পায়েস, বিরিয়ানি খেয়েছ। এসব খাবারের পাশাপাশি ফল খেয়েছ তো? সব খাবারের পাশাপাশি প্রতিদিন ফলও খেতে হবে। ফলে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। আর অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। চলো, আজ আপেল ও বাঙ্গি দিয়ে প্লেন বানাই। আকাশে যে প্লেনের উড়ে যাওয়া দেখে তুমি তাকিয়ে থাকো, সেই প্লেন বানাতে পারবে খুব সহজভাবে।
এ জন্য লাগবে আপেল, বাঙ্গি, নারকেল ইত্যাদি। প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার দুই ভাগ করে কেটে নাও। আপেলের এক ভাগ থেকে লম্বা করে একটি অংশ কেটে নাও। এই লম্বা অংশের একদিকে কিছুটা গোল করে নাও ছুরি দিয়ে। একটি প্লেটে সেটি বসিয়ে নাও। এই অংশের নিচে লম্বা করে কাটা আপেলের টুকরো বসিয়ে দাও। হয়ে গেল প্লেনের বডি। এবার বাঙ্গি কেটে প্লেনের পাখা বসিয়ে দাও। পাখার ওপর ও প্লেনের মাথার দিকে বসিয়ে দাও টুকরো করে কাটা খোসাসহ আপেল। এবার প্লেনের সামনের দিকে ফালি করে কাটা সবুজ আপেলের অংশ বসাও। ব্যস, হয়ে গেল ফলের প্লেন।
এবার আকাশে মেঘ বোঝানোর জন্য প্লেটের ওপরে ও নিচে দুটি করে চারটি মেঘ বসিয়ে দাও। মেঘ বসাবে কুচি করে রাখা নারকেল দিয়ে। ছবিটি দেখে বানালে খুব অল্প সময় লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫