ঋতু যে বদলেছে টের না পেয়ে উপায় নেই। এই কড়া রোদে ঝলসে যাচ্ছে চৈত্রের দুপুর। তপ্ত রোদ থেকে বাঁচতে মাথার ওপর ছায়া ও প্রশান্তি দুটোই দেয় ছাতা।
বর্তমানে ছাতা কেবল প্রয়োজনেই আটকে নেই, এটি ফ্যাশন অনুষঙ্গও বটে। তাই সবার চেয়ে নিজের ছাতাটি একটু আলাদা আর ফ্যাশনেবল করে তুললে মন্দ কী! একটু বুদ্ধি করে আপনিই সাধারণ ছাতাটিকে বানিয়ে ফেলতে পারেন বাহারি আর ব্যতিক্রমী।
লেস বসানো ছাতা
ছাতার রঙের সঙ্গে মিলিয়ে লেস কিনে ফেলুন। তারপর ছাতার চারপাশে, হাতলে লেস লাগিয়ে নিন। করতে পারেন পছন্দমতো ডিজাইন। লেস সেলাই করে লাগাতে ঝামেলা মনে হলে নো স্টিচ গাম দিয়ে লাগিয়ে নিন। তবে এই ছাতা রোদে ব্যবহার করুন।
ফ্যাব্রিক কালার
ফ্যাব্রিক কালার দিয়ে খুব সহজেই ছাতা বাহারি করে তোলা যায়। এ ক্ষেত্রে কনট্রাস্ট কালার ব্যবহার করুন। যেমন কালোর ওপর সাদা, হলুদের ওপর ম্যাজেন্টা ইত্যাদি।
জমকালো
দারুণ গর্জিয়াস আইডিয়া! ছাতার ওপর নো স্টিচ গাম দিয়ে মানানসই স্টিকার, ডলার, চুমকি, পাথর ও নানা অলংকারজুড়ে দিতে পারেন।
পুরোনোকে নতুন করে
পুরোনো ছাতার চেহারাই পাল্টে দিতে চান? এ ক্ষেত্রে অবশ্য সাদা, ধূসর বা হালকা রঙের ছাতা হলে আপনার সুবিধা হবে। পুরো ছাতাকে ক্যানভাস ভেবে ফ্যাব্রিক রং দিয়ে নকশা করে ফেলুন।
সাদামাটা, তবে অন্য রকম
অত কিছু করার সময় নেই, কিন্তু ব্যতিক্রম চাই-ই চাই। ফেদার বা তুলার বল ঝোলানো কিছু লেস পাওয়া যায়। মনমতো কিনে ছাতার চারপাশে লাগিয়ে দিন। বলগুলোর মধ্যে দু-একটা করে ছোট্ট ঝুমঝুমি লাগিয়ে দিন। মৃদু বাতাসে আপনার ছাতাও ছন্দ তুলবে।
এক নজরে
একসময় ছাতা ছিল আভিজাত্যের প্রতীক। পরে এটি ফ্যাশনেরও অংশ হয়ে দাঁড়ায়।
ছাতার ওপরের অংশে একসময় কাপড়ের পরিবর্তে তালপাতা ও কাঠ ব্যবহার করা হতো।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫