জরি ইদানীং বিকেলের নাশতায় ভাজাপোড়া ও ফাস্ট ফুডজাতীয় খাবার খেতে চায়। কিন্তু এই খাবারগুলো তো স্বাস্থ্যের জন্য ভালো নয়। রোজ রোজ ভাজাপোড়া ও বাইরের খাবার খেলে যে শরীর খারাপ করবে। শরীর পুষ্টি পাবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ভাজাপোড়া ও ফাস্ট ফুড তো খাওয়াই যায়। রোজ রোজ নয়।
জরির আম্মু জরিকে ফল খাওয়ানোর বুদ্ধি বের করলেন। এক বিকেলে তিনি জরিকে বানিয়ে দিলেন গাছ ও সূর্য। কীভাবে করেছেন, জানো?
প্রথমে একটি শসা খুব ভালো করে ধুয়ে নেন তিনি। এরপর স্লাইস করে কেটে নেন। স্লাইসগুলোকে আবার দুই ভাগ করে কাটেন। এরপর একটি আনার কেটে তার দানাগুলো খুলে নেন। একটি প্লেটের মাঝামাঝি তিনি কেটে রাখা শসার স্লাইসগুলো সাজিয়ে রাখেন। ফাঁকা অংশে দিয়ে দেন আনারের কিছু দানা। এবার তার নিচে গাছের কাণ্ডের মতো বসিয়ে দেন লম্বা করে কাটা শসার স্লাইস। তার নিচে গাছের শিকড়ের মতো সাজিয়ে নেন আনারের অনেক দানা। হয়ে গেল গাছ ও তার শিকড়।
এবার প্লেটের ওপরের দিকে গাজর দিয়ে সূর্য বানিয়ে দিলেন। আর সূর্যের দুই পাশে মেঘের মতো করে বসিয়ে দিলেন শসার স্লাইস।
এরপর জরি খুব মজা করে ফল দিয়ে তৈরি গাছ ও সূর্য খেয়ে নিল। আর জানোই তো, ফল খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে ও সুস্থ থাকা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫