রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে নিজের শোবারঘরে আত্মহত্যা করেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তাঁর পরিবারের দাবি, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ‘সালিসে বিচার না পেয়ে’ তিনি আত্মহত্যা করেছেন।
ওই যুবকের নাম মো. ইয়ামিন (২৩)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
ইয়ামিনের বাবা মো. বাবু বলেন, কয়েক দিন আগে ইয়ামিনকে মারধর করে এলাকার কয়েকজন ছেলে। এ ঘটনায় গত বুধবার দুই পক্ষকে ডেকে নিয়ে সালিসে বসেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। সেখানে তিনি পক্ষপাতিত্ব করেন। আর এই ক্ষোভে ইয়ামিন আত্মহত্যা করেছেন বলেও দাবি করেন তিনি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ইয়ামিনের পরিবার বলছে সালিসে বিচার না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। যারা ইয়ামিনকে মেরেছিল, অভিযোগে তাদের নাম থাকবে। পরিবার যেভাবে অভিযোগ করবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সালিসে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সালিস করার বিষয়টিই অস্বীকার করেন। তিনি বলেন, ‘সালিস করলে ভুক্তভোগী আগে আমার অফিসে লিখিত অভিযোগ করবে। তারপর নোটিশ করে দুই পক্ষকে আমি ডাকব। এসব কিছুই হয়নি। কোনো সালিসও আমি করিনি।’
ইয়ামিনকে চেনেন কি না, জানতে চাইলে কাউন্সিলর বলেন, ‘এলাকার ছেলে হিসেবে চিনি। কত দিন আগে দেখা হয়েছে তা মনে নেই।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে গতকাল আমার অফিসে এসেছিল।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫