
পুলিশের নারী সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জনের শারীরিক অবস্থা আরও অবনতির দিকে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। এদিকে এখনো মহুয়ার মামলা গ্রহণ করেনি বনানী থানার পুলিশ। উল্টো হাসপাতালে বসানো হয়েছে পুলিশি পাহারা। গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও নিষেধ করেছেন পদস্থ কর্মকর্তারা।
মহুয়া হাজং গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ফোন করে তাঁদের সামনাসামনি গিয়ে কথা বলতে বলেছেন।
বাহিরে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু মামলা নেওয়া না-নেওয়ার বিষয়ে কোনো কিছুই জানাননি তাঁরা।’
২ ডিসেম্বর রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কে এক বিচারপতির ছেলের গাড়িচাপায় আহত হন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর এক পা কেটে ফেলেন। সেখানে ৯ দিন চিকিৎসার পর অবস্থা আরও খারাপ হলে পঙ্গু হাসপাতাল থেকে শাহবাগের বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি এখন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
সেই দুর্ঘটনার ১২ দিন পরও থানার পুলিশ কেন মামলা নিচ্ছে না, জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের সদস্যদের জন্য সিনিয়রদের একটা কমান্ড রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা হতো। আপনাদের কাছে শরণাপন্ন হওয়ার কোনো দরকার ছিল না। তা ছাড়া আমাদের সহকর্মীর মামলা না করতে পারারও কোনো কারণ নেই। তবে বনানী থানার পুলিশ বলছে, ঘটনার প্রাথমিক তদন্ত এখনো শেষ হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’
ভুক্তভোগী পরিবারের নাম প্রকাশের অনিচ্ছুক এক সদস্য গতকাল বারডেম হাসপাতালে আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে শুরু থেকেই আশ্বাস দিয়ে আসছে। সে আশ্বাসে ওপর ভরসা করে ১২ দিন পার হয়ে গেল। মামলা নেওয়া তো দূরের কথা, একজন সিনিয়র পুলিশ সদস্যও খোঁজ নিতে এলেন না। উল্টো হাসপাতালে নজরদারি বসিয়েছেন তাঁরা। আমরা কী করছি, কার সঙ্গে কথা বলছি সেসব দেখভাল করছেন।’
মনোরঞ্জন হাজংয়ের স্ত্রী বলেন, ‘চিকিৎসার ব্যয় অনেক, আর পারছি না। ডান পা কেটে ফেলার পর বাম পা-টাও কেটে ফেলার প্রস্তুতি চলছে। তারপরও শেষ পর্যন্ত তাঁর (মনোরঞ্জন) কী হবে বুঝতে পারছি না।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫