সংগীতবিষয়ক রিয়েলিটি শো ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭-এর বিচারকের আসনে বসলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এই সিজনের আরও দুই বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। অডিশন রাউন্ড থেকে বন্যা ও সামিনা বিচারকের দায়িত্ব পালন করছিলেন। এবার মূল পর্বে তাঁদের সঙ্গে যোগ দিলেন রুনা লায়লা। মূল পর্বে টিকে আছেন সংগীতের ৩৭ জন প্রতিযোগী। এই তিন বিচারক তাঁদের সুচিন্তিত রায় দিয়ে সিজন-৭-এ টিকে থাকা প্রতিযোগীর মধ্যে থেকে বের করে আনবেন মুকুট বিজয়ীদের।
গত ৭ জুলাই সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই ৩৭ জনকে নিয়ে মূল পর্বের দৃশ্য ধারণ। পর্যায়ক্রমে তা চলবে। ওই দিন সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে রুনা লায়লা এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। এরপর তাঁকে নিয়ে স্টুডিওতে প্রবেশ করেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে প্রবেশের সঙ্গে সঙ্গে সেরাকণ্ঠের ছয় প্রতিযোগী রুনা লায়লার বিখ্যাত গান ‘অনেক বৃষ্টি ঝরে’ পরিবেশন করেন।
গান শেষে রুনা লায়লা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি মুগ্ধ, এত সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে। পুরো আয়োজনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কথা দিলাম, সব সময় সেরাকণ্ঠ প্রতিযোগিতার সঙ্গে থাকব।’ এরপর শুরু হয় মূল অনুষ্ঠান।
এবারের সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫