বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা ও কৃতি শ্যানন। তিন নায়িকাই উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। এবার এ তিনজনকে দেখা যাবে একই সিনেমায়। অনিলকন্যা রিয়া কাপুর পরিচালিত ‘দ্য ক্রু’-তে একসঙ্গে অভিনয় করবেন টাবু, কারিনা ও কৃতি শ্যানন। তিনজনই অভিনয় করেছেন বিমানসেবিকার ভূমিকায়।
বর্তমানে এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থাকেই তুলে ধরা হবে ‘দ্য ক্রু’ সিনেমায়। রিয়া বলেন, ‘টাবু ও কারিনাকে এক সিনেমায় পাওয়া স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। সিনেমায় চরিত্রটার জন্য ওর মতো কাউকেই খুঁজছিলাম। আমি ভীষণ এক্সাইটেড, খানিকটা ধুকধুকানিও হচ্ছে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
রিয়া কাপুর সর্বশেষ পরিচালনা করেছেন ‘ভিরে দি ওয়েডিং’। এ সিনেমার মতো ‘দ্য ক্রু’ সিনেমার প্রযোজনাও যৌথভাবে করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।
রিয়া জানিয়েছেন, এ সিনেমা ‘ভিরে দি ওয়েডিং’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা। রিয়ার অভিষেক সিনেমাটিতে কারিনা ছাড়াও ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। যদিও এ সিনেমায় কারিনা ছাড়া পুরোনোদের কেউ-ই নেই। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ‘দ্য ক্রু’-এর শুটিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫