লাকসামে পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করে তাঁদের ছুটিতে পাঠানো হয়। গতকাল বুধবার পুরো স্কুল জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় খোলা হয়। পাঠদান স্বাভাবিক রাখতে পাশের একটি স্কুল থেকে তিনজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু স্কুল খোলা থাকলেও আসেনি শিক্ষার্থীরা।
শিক্ষকদের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে গতকাল বুধবার কোনো শিক্ষার্থী স্কুলে আসেনি। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চিতা দাস এ সব তথ্য জানান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে বিদ্যালয়টি মঙ্গলবার বন্ধ রাখা হয়েছিল। গতকাল বুধবার পুরো প্রতিষ্ঠানটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোলা হয়েছে। বিদ্যালয়ের সব শিক্ষক যেহেতু করোনা আক্রান্ত তাই সবাইকে ছুটি দিয়ে পাশের বিদ্যালয় থেকে তিনজন শিক্ষক এনে প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষকই করোনা পরীক্ষা করলে তাঁদের পজিটিভ আসে। আক্রান্ত শিক্ষকেরা হলেন স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।
প্রধান শিক্ষক শম্পা রানি সাহা বলেন, ‘গত দুদিন ধরে শরীর খারাপ লাগছিল। তাই আমি ও আমার স্বামী করোনা পরীক্ষা করি। দুজনের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি শিক্ষকদের জানালে গত মঙ্গলবার স্কুলের সকল শিক্ষক করোনা পরীক্ষা করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫