সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর কয়েক দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে পূজার প্রস্তুতির তোড়জোড়। অনেক স্থানে ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি পূজামণ্ডপ এরই মধ্যে নজর কাড়তে শুরু করেছে দর্শনার্থীদের। এখানকার প্রতিমাগুলো তৈরি করা হয়েছে ১০০ কেজি চিনিগুঁড়া ধানের শৈল্পিক কারুকাজে। ব্যতিক্রমী এই মণ্ডপটির অবস্থান উপজেলার মুরারিকাটি উত্তর পালপাড়ায়।
গতকাল মঙ্গলবার সকালে মুরারিকাঠি উত্তর পালপাড়া দুর্গাপূজা মন্দিরে গিয়ে দেখা যায়, সোনালি রঙের চিনিগুঁড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ করা হয়েছে ১৮টি প্রতিমা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, প্রতিমাগুলো সোনা দিয়ে মোড়ানো হয়েছে।
প্রতিমা তৈরির কারিগর শিল্পী পল্লত বিশ্বাস বলেন, ১৮টি প্রতিমা পূর্ণাঙ্গভাবে তৈরি করতে এক মাস সময় লেগেছে। এই মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুরসহ আনুষঙ্গিক ১৮টি প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট, নকশি কাপড়ের পাড় ও বিচালির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে মাটি ও বিশেষ শৈল্পিক কারুকাজ হিসেবে চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে। কিছু কিছু অংশে ব্যয়বহুল রং স্প্রে করা হয়েছে, যা প্রতিমাগুলোর সৌন্দর্য আরও বাড়িয়েছে।
মুরারিকাটি পালপাড়া পূজা উদ্যাপন কমিটির সদস্য প্রদীপ পাল বলেন, এবার ১০০ কেজি চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে প্রতিমা তৈরিতে। ধান দিয়ে তৈরি প্রতিমা দেখতে ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ।
স্থানীয় বাসিন্দা শ্যামপদ পাল বলেন, প্রায় ১ লাখ টাকার মতো খরচ করে ধানের এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই প্রতিমা দেখতে আসছে। পূজা শুরু হলে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে।
কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপ রায় জানান, ২০ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হবে। প্রতিমা বিসর্জন হবে ২৫ অক্টোবর সন্ধ্যায়। এবার উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্যাপিত হবে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি এবং আনুষঙ্গিক সব প্রস্তুতি শেষ পর্যায়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫