ওয়ানডে সিরিজে দলে থেকেও খেলার সুযোগ পাননি হাসান মাহমুদ। টি-টোয়েন্টিতে একাদশে ফিরেই নিজেকে আলোকিত করেছেন। চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখা, নিখুঁত সব ইয়র্কার—ডেথ ওভারে হাসান হয়ে উঠেছেন বাংলাদেশ দলের ভরসার প্রতীক।
ইংল্যান্ডকে ধবলধোলাই শেষে গতকাল প্রথমে সতীর্থদের সঙ্গে উদ্যাপন করলেন। পরে গ্যালারি থেকে ছোট ভাইকে নামিয়ে তাঁর সঙ্গেও সময় কাটালেন। ফাঁকে ফাঁকে দিয়ে গেলেন অটোগ্রাফও। সংবাদমাধ্যমের চাপও সামলালেন। এসবের মাঝেই ইংলিশদের হোয়াইটওয়াশ নিয়ে হাসান বলছিলেন, ‘খুবই ভালো একটা সিরিজ গেছে। ইংল্যান্ডকে একদম হোয়াইটওয়াশ করে দিয়েছি আমরা। বাংলাওয়াশ (হাসি)। ইনশা আল্লাহ, সামনে আমরা একটা শীর্ষ জায়গায় যাব।’
বয়স ২৩ হলেও মাথাটা খুবই পরিষ্কার হাসানের। ডেথ ওভারে নিয়মিত দারুণ বোলিং নিয়ে বলছিলেন, ‘শেষ মুহূর্তে আমি খুবই শান্ত থাকার চেষ্টা করি। পরিকল্পনার বাস্তবায়নটা যাতে ভালো হয়। চাপ থাকে অবশ্যই। তবে সেটা নিজের মধ্যে রাখার চেষ্টা করি সব সময়। ফিল্ডিং অনুযায়ী বোলিং করার চেষ্টা করি, অধিনায়ক কী চাচ্ছেন সেটাও বোঝার চেষ্টা করি।’ বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলটা এগোচ্ছে ২০২৪ বিশ্বকাপ সামনে রেখে। বিসিবিও সেই হিসেবে তরুণদের বাজিয়ে দেখছে এখন থেকেই।
ইংল্যান্ডকে হারানোর মতো এভাবে এগোতে পারলে ২০২৪ বিশ্বকাপে কত দূর যেতে পারবে বাংলাদেশ? কোনো ভণিতা না করেই হাসানের উত্তর, ‘অবশ্যই ভালো কিছুর চেষ্টা থাকবে। দেশকে একদিন বিশ্বকাপ এনে দেব, ইনশা আল্লাহ।’ হাসানদের এই দলে একমাত্র সিনিয়র সাকিব আল হাসান। এই দলটাকে তাঁর ও হাথুরুর নতুন বাংলাদেশ বলা হচ্ছে। হাসান বললেন, ‘দুইজন মিলে দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫