
রেলপথ মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই সিআরবিতে হাসপাতাল নির্মাণ হচ্ছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রকল্পটি নেওয়া হয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে যেহেতু হয়েছে, তাই রেল মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা অথরিটি নই।’
এ সময় মন্ত্রী পুরোনো রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
ইউরোপের মতো দেশের রেল ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেন রেলমন্ত্রী। রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন ভ্রমণের তথ্য উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, ওই দেশগুলোতে রেলওয়ের জায়গায় শপিং কমপ্লেক্স এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে।
সরকারি জায়গায় বেসরকারি খাতে প্রতিষ্ঠান গড়তে দেওয়ার বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে গেছি। রেল ব্যবস্থা আগের মতো আর নেই। উন্নত দেশে ঘুরে মনে হয়েছে, টোটাল একটি অ্যাক্টিভিটিস। শপিং কমপ্লেক্স থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা নিয়ে রেল গড়ে উঠছে। কাজেই একমুখী কার্যক্রম এখন আর নেই।’
মন্ত্রী বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা আমরা ব্যবহার করতে পারছি না। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চাই। এতে একদিকে রেলওয়ের আয় বাড়বে, অন্যদিকে রেলওয়েতেও নতুনত্ব আসবে।’ যে উন্নত দেশের স্বপ্ন তাঁরা দেখছেন, এর সঙ্গে সামঞ্জস্য রাখার আশাও ছিল তাঁর কণ্ঠে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইনের কাজ শেষ হলে চট্টগ্রামের জন্য আরও ট্রেন দেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্বদ্যালয়ে ট্রেন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই এখনই ট্রেন দেওয়া যচ্ছে না। তিনি আরও বলেন, উচ্চতার বিষয়টি ঠিক রেখে কালুরঘাট সেতুর কাজ চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই সেতুর কাজ হবে।
সেতুটি ডাবল লাইনের হবে উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, এখান দিয়ে গাড়িও চলবে, ট্রেনও চলবে।
মন্ত্রীর সঙ্গে এ সময় ছিলেন রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫